29/08/2026 : 11:40 AM
দৈনিক কবিতাসাহিত্য

দৈনিক কবিতা : ওরা বড়াই করে ভাই – উজ্জ্বল দাস

 

ভাতার সাথে ভাতার লড়াই
দুই যুযুধান করছে বড়াই।
উলু খাগড়া ঝান্ডা হাতে
হাঁটছে গরম পিচ গলাতে
ঝলসে ওঠা পায়ের তলা
দেখার যে কেউ নাই,
ওরা বড়াই করে ভাই।
ওরা বড়াই করে ভাই।।

ওরা বড়াই করে ভাই।
ওরা রাজনীতিবিদ।
ওরা রাজনীতিবিদ, অঙ্ক জানে
ইংরাজিতেও তাই
বিজ্ঞানেতেও দখল ওদের
দেখার মতো ভাই।
ওরা বড়াই করে ভাই।
ওরা রাজনীতিবিদ ,সিট বিশারদ
মুখের লাগাম নাই
ওরা বড়াই করে তাই
ওরা বড়াই করে ভাই।

ওরা বড়াই করে ভাই।
ওরা রাজনীতিবিদ।
ওরা রাজনীতিবিদ, ওদের পেশা,
মেলামেশা,
চিৎকারেতে ধরায় নেশা
মরছে পচে আমজনতা,
বাঁচার উপায় নাই।
ওরা বড়াই করে ভাই।
ওরা বড়াই করে ভাই।
ওদের কথার অর্থ বোঝার
উপায় টুপায় নাই
ওরা বড়াই করে ভাই।
ওরা বড়াই করে ভাই।

Related posts

সংশপ্তকের শারদীয়া পত্রিকা প্রকাশ

E Zero Point

দৈনিক কবিতাঃ কনকাঞ্জলি

E Zero Point

দৈনিক কবিতাঃ অন্তিম আবদার – মৌসুমী মন্ডল

E Zero Point

মতামত দিন