জিরো পয়েন্ট নিউজ বর্ধমান, ১৪ জুন ২০২৬ঃ
আগত দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের প্রাক্কালে পূর্ব বর্ধমান জেলা ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর এবং জেলা প্রশাসন এর উদ্যোগে স্বেচ্ছাসেবী সংস্থা স্টার্ট আপ ফাউন্ডেশনের সহযোগিতায় বর্ধমান টাউন হলে একটি প্রস্তুতি অনুশীলন আয়োজিত হল , অংশ নেয় শতাধিক স্কুল পড়ুয়া ও প্রশাসনিক কর্মচারী , ভারত সরকারের আয়ুষ মন্ত্রকালয় প্রদত্ত নির্দেশিকা অনুযায়ী ৪৫ মিনিট ব্যাপী অনুশীলন চলে, আয়োজকরা ছাড়াও অঙ্কুশ যোগ শিক্ষা সংস্থা, বর্ধমান শ্রী রামশিশ হিন্দি হাই স্কুল ও বর্ধমান শ্রী রামকৃষ্ণ সারদাপীঠ উচ্চ বিদ্যালয়ের এন.সি.সি. র ছাত্ররা অংশ নেয়।
এদিন, উপস্থিত ছিলেন স্কুল গেমসে জাতিয় ও জেলা স্তরে যোগ পদকজয়ী সুচেতা কর্মকার ও শিবম দত্ত , আয়োজকদের তরফে সন্দীপন সরকার জানান “আগামী ২১ শে জুন আন্তর্জাতিক যোগ দিবস সফল করতে আগামী ছয় দিন জেলার বিভিন্ন প্রান্তে প্রস্তুতি অনুশীলন চলবে, শারিরীক ও মানসিক সুস্থতায় যোগের প্রয়োজনীয়তা জনমানসে তুলে ধরা হচ্ছে প্রস্তুতি সভার মাধ্যমে”


