29/09/2026 : 2:33 PM
আমার দেশ

বলিদান দিবসে বিজেপি পার্টি অফিসের উদ্বোধন

জিরো পয়েন্ট নিউজ মন্তেশ্বর, মৃত্যুঞ্জয় যশ, ২৩ জুন ২০২৬ঃ


পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের বাগাসন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হোসেনপুর দাসপাড়ায় ভারতীয় জনতা পার্টির নতুন পার্টি অফিসের উদ্বোধন করা হলো মঙ্গলবার। অনুষ্ঠানের সূচনায় জনসংঘের প্রতিষ্ঠাতা ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরবর্তী পর্যায়ে ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে পার্টি অফিসের উদ্বোধন করা হয়।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্তেশ্বর ১ নম্বর মণ্ডলের কনভেনার ঝুলন হাজরা, ১ নম্বর মণ্ডলের সভাপতি মঙ্গলময় মুখার্জি, জেলা নেতা সাক্ষীগোপাল ঘোষ সহ বিজেপির অন্যান্য নেতা-কর্মীরা।

উপস্থিত নেতৃবৃন্দ জানান, এলাকায় সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি করা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ গড়ে তোলার লক্ষ্যেই এই নতুন পার্টি অফিস চালু করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

Related posts

তথ্যপ্রযুক্তিনির্ভর বৃত্তি কর্মসূচির জন্য আদিবাসী বিষয়ক মন্ত্রক স্কচ স্বর্ণ পুরস্কার পেল

অঙ্গনওয়াড়ি কর্মীদের সাম্মানিক ভাতা

ezeropoint +91 7797331771

৩০ কোটি ডোজ সরবরাহ করবে হায়দরাবাদের টিকা উৎপাদক সংস্থা

মতামত দিন