22/09/2026 : 6:03 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

পথ নিরাপত্তা সপ্তাহঃ মেমারিতে সচেতনতামূলক সেমিনার ও প্রচার কর্মসূচি

জিরো পয়েন্ট নিউজ, আনোয়ার আলি আনসারী, ৫ অগাষ্ট ২০২৬:


পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের উদ্যোগে ‘পথ নিরাপত্তা সপ্তাহ–২০২৬’ উপলক্ষে পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশের যৌথ উদ্যোগে মেমারিতে একাধিক সচেতনতামূলক সেমিনার ও প্রচার কর্মসূচির আয়োজন করা হয়েছে। ৩ আগস্ট থেকে শুরু হওয়া এই কর্মসূচি আগামী ৯ আগস্ট, ২০২৬ পর্যন্ত চলবে।

“আজ নিরাপদ, আগামী নিরাপদ, সর্বদা নিরাপদ”—এই মূল বার্তাকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। এছাড়াও উপস্থিত ছিলেন CI(B) স্নেহময় চক্রবর্তী, ডিওয়াইএসপি মিজানুর রহমান, মেমারি থানার ওসি ব্রজগোপাল হালদার, ট্রাফিক পুলিশ বিভাগের আধিকারিক নানুদাস ও কর্মীরা। অনুষ্ঠানে পথ নিরাপত্তা, ট্রাফিক আইন মেনে চলা, হেলমেট ও সিটবেল্ট ব্যবহারের গুরুত্ব এবং দুর্ঘটনা প্রতিরোধে সাধারণ মানুষের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


৪ আগস্ট মেমারি কলেজে ছাত্র-ছাত্রীদের নিয়ে সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ম মেনে চলা, নিরাপদে রাস্তা পারাপার এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে পথ নিরাপত্তা সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। ৫ আগস্ট সকালে মেমারি গ্রামীণ হাসপাতালে অ্যাম্বুলেন্স চালক ও টোটো চালকদের নিয়ে বিশেষ সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। একই দিনের বিকেলে মেমারি নতুন বাসস্ট্যান্ডে বাস ও ট্রাক চালকদের সচেতন করা হয়। সেখানে নিরাপদ গতিতে গাড়ি চালানো, মদ্যপ অবস্থায় গাড়ি না চালানো, বাস ও ট্রেকারের ছাদের উপর কোন যাত্রীকে না ওঠানো হয় এবং ট্রাফিক নিয়ম কঠোরভাবে মেনে চলার বার্তা দেওয়া হয়।

রাজ্য সরকারের এই উদ্যোগকে উপস্থিত সকলেই প্রশংসা করেন। বিশেষ করে ছাত্র-ছাত্রী, চালক এবং সাধারণ মানুষের মধ্যে পথ নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও দুর্ঘটনা কমাতে এই ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই মত প্রকাশ করেন উপস্থিত আধিকারিকরা।

Related posts

গুসকরায় পালিত হলো ‘খেলা হবে  দিবস’

নারায়ণপুরে অস্থায়ী কাঠের ব্রিজ করে দিয়ে যোগাযোগ ব্যবস্থা চালু হল

ezeropoint +91 7797331771

শহরের নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা বসল গুসকরা শহরে

ezeropoint +91 7797331771

মতামত দিন