20/08/2026 : 3:30 AM
আমার বাংলাপূর্ব বর্ধমানমেমারি

পুলিশের মানবিক মুখ: পথ দুর্ঘটনায় রক্তাক্ত দুই বাইক আরোহীকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলেন মেমারির ডিএসপি মিজানুর রহমান 

জিরো পয়েন্ট নিউজ মেমারি, ১৯ অগাস্ট ২০২৬:


​ খবরের শিরোনামে যখন বারবার ওঠে পুলিশের পেশাগত কঠোরতার কথা, ঠিক তখনই এক উজ্জ্বল ব্যতিক্রমী মানবিকতার সাক্ষী থাকল পূর্ব বর্ধমানের মেমারি এলাকা। পথ দুর্ঘটনায় রক্তাক্ত হয়ে রাস্তায় পড়ে থাকা দুই বাইক আরোহীকে দ্রুত উদ্ধার করে নিজের তত্ত্বাবধানে নিজের গাড়িতে মেমারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে এলেন ডিএসপি (মেমারি) মিজানুর রহমান। স্থানীয় মানুষ থেকে শুরু করে পথচলতি সাধারণ নাগরিক—পুলিশকর্তার এই তাৎক্ষণিক তৎপরতা ও মানবিক উদ্যোগে আপ্লুত সকলেই।

​প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে মেমারি মল্লিকাপুর এলাকার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল মারাত্মক দুর্ঘটনার মুখে পড়ে। দু’জন বাইক আরোহী গুরুতর আহত হয়ে রাস্তায় পড়েছিল এবং তাঁদের শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হতে শুরু করে। আশপাশের লোকজন জড়ো হলেও মুহূর্তের মধ্যে কী করবেন ভেবে ওঠার আগেই সেই পথ দিয়ে সাতগেছিয়া আউট পোস্ট থেকে প্রশাসনিক কাজ করে ফিরছিলেন ডিএসপি (মেমারি) মিজানুর রহমান।

​দুর্ঘটনার দৃশ্য নজরে আসামাত্রই বিন্দুমাত্র সময় নষ্ট না করে গাড়ি থামান ডিএসপি । নিজের গাড়ি থেকে নেমে দ্রুত আহতদের প্রাথমিক অবস্থায় পর্যবেক্ষণ করেন। পরিস্থিতি আশঙ্কাজনক বুঝে অ্যাম্বুলেন্সের অপেক্ষা না করে নিজের গাড়ি করেই মেমারি হাসপাতালে নিয়ে আসেন ।​হাসপাতালে পৌঁছনোর পর চিকিৎসকদের সাথে কথা বলে দ্রুত জরুরি বিভাগ এবং চিকিৎসার বন্দোবস্ত সুনিশ্চিত করেন তিনি।

পুলিশ সূত্রে জানা যায় আহতদের নাম অশোক সরদার, বাড়ি -কামালপুর, রাধাকান্তপুর, মেমারি। অশোক সরদার, পিতা- ভূতনাথ সরদার, সাং- কামালপুর-রাধাকান্তপুর, মেমারি। অন্যজনের নাম অরূপ সেন, বাড়ি খালিষপুর, বিটরা, থানা- কালনা। কর্ত্যব্যরত চিকিৎসক আহতদের পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় বর্ধমান মেডিকেল কলেজে রেফার করেন।

 

​ঘটনাস্থলে উপস্থিত এক পথচারীর কথায়, “দুর্ঘটনার পর আমরা সবাই স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। কিন্তু যেভাবে ডিএসপি সাহেব নিজে এগিয়ে এসে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার দায়িত্ব নিলেন, তা সত্যিই অনন্য। পুলিশ যে কেবল আইন-শৃঙ্খলা রক্ষাই করে না, বিপদে সাধারণ মানুষের সবচেয়ে বড় বন্ধু হতে পারে, তা আজ আবার প্রমাণিত হলো।”

Related posts

আশাকর্মীর চাকরির জন্য ৫৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ পঞ্চায়েত কর্মী ও সদস্যার বিরুদ্ধেঃ মেমারিতে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা স্বামীর

E Zero Point

করোনা টেষ্ট করুন, বিনামূল্যে ২ কিলো আলু নিয়ে যান

E Zero Point

সাধারণ মহিলাদের প্রতারণা করে, ঋণের টাকা আত্মসাৎ করে ফেরার মেমারির গৃহবধূ

E Zero Point

মতামত দিন