28/08/2026 : 11:36 PM
আমার বাংলা

উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মেমারি ২ নম্বর ব্লক ও শান্তিকানন ওয়েলফেয়ার হোমে পালিত হলো রাখিবন্ধন উৎসব

জিরো পয়েন্ট নিউজ মেমারি, মৃত্যুঞ্জয় যশ, ২৮ অগাস্ট ২০২৬:


​মেমারি: সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বার্তা নিয়ে মেমারি ২ নম্বর ব্লক প্রাঙ্গণ এবং জাবুই গ্রামের শান্তিকানন ওয়েলফেয়ার হোমে অত্যন্ত মর্যাদার সঙ্গে পালিত হলো রাখিবন্ধন উৎসব। পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এবং মেমারি ২ নম্বর ব্লক ও পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বলন এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করে কর্মসূচির শুভ সূচনা ঘটে। এরপর উপস্থিত সকলের হাতে রাখি পরিয়ে সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করা হয়। মঞ্চে স্থানীয় স্কুলের ছাত্রছাত্রীরা মনোজ্ঞ নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে। উপস্থিত সবার মধ্যে লাড্ডু বিতরণ করা হয়।

​অন্যদিকে, ব্লক ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে জাবুই গ্রামের শান্তিকানন ওয়েলফেয়ার হোমে আবাসিক শিশুদের সঙ্গে রাখিবন্ধন উৎসব উদযাপিত হয়। প্রশাসনের আধিকারিকরা আবাসিক শিশুদের হাতে রাখি পরিয়ে দেন এবং তাদের মধ্যে মিষ্টি ও লাড্ডু বিতরণ করেন। প্রশাসনিক আধিকারিকদের পাশে পেয়ে আনন্দে মেতে ওঠে হোমের ছাত্ররা।

​এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেমারি ২ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক (BDO) সৌমজিৎ বসু, যুগ্ম বিডিও কুন্তল কুমার মণ্ডল, ডিএসপি মিজানুর রহমান, মেমারি থানার অন্তর্গত সাতগেছিয়া ফাঁড়ির আধিকারিক বুদ্ধদেব ঢুলি এবং ট্রাফিক আধিকারিক নানু দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Related posts

রমজান সম্পর্কে মৌলানা ওয়াহিদুদ্দিন খানের বার্তা

E Zero Point

শুভ সূচনা সেহারাবাজার ২০২১-এর উৎসব কৃষি ও বইমেলা

E Zero Point

ক্যান্সার আক্রান্ত আদিবাসী যুবকের পাশে দাঁড়িয়ে লক্ষাধিক টাকা তুলে দিলেন লেখক

E Zero Point

মতামত দিন