31/05/2026 : 4:14 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গশ্রীরামপুরহুগলি

শ্লীলতাহানিতে অভিযুক্ত শ্রীরামপুর কলেজের প্রফেসরের শাস্তির দাবীতে ডেপুটেশন

সুমন চক্রবর্ত্তীঃ শ্রীরামপুর কলেজের উদ্ভিদবিদ্যার প্রফেসর পার্থ তালুকদার স্যার তৃতীয় বর্ষের ছাত্রীর সঙ্গে যে নক্কারজনক ঘটনা ঘটিয়েছে তার বিরুদ্ধে আজ শ্রীরামপুর কলেজ ছাত্র সংসদ প্রিন্সিপালের কাছে লিখিতপত্র দাখিল করলো। এই লজ্জাজনক ঘটনার ঘটনার তীব্র নিন্দা করে এবং যথাযোগ্য শাস্তি হোক এই দাবি করে ও তারা অভিযুক্ত প্রফেসরের সাসপেন্ড এর দাবি করে । প্রিন্সিপাল এর যথাযোগ্য বাবস্থা নেবেন বলে আশ্বস্ত করেন ।

অভিযুক্ত প্রফেসর

আজ শ্রীরামপুর কলেজ ছাত্র সংসদ এর সহ-সভাপতি আকাশ পাত্র, শ্রীরামপুর শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অভিষেক পারামনিক ও হুগলী জেলা তৃণমূল ছাত্র পরিষদের সম্পাদিকা পল্লবী ঘোষ এর নেতৃত্বে এই অভিযোগ জানানো হয়

এই ঘটনার পরিপ্রেক্ষিতে হুগলী জেলা তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়ম চ্যাটার্জী বলেন শ্রীরামপুর কলেজ ঐতিহ্যশালী কলেজ। এই কলেজের সাথে যে ঘটনাটি ঘটেছে তা অত্যন্ত লজ্জাজনক। শ্রীরামপুর কলেজ ছাত্র সংসদ এই ধরনের ঘটনাকে সমর্থন করেনা। তার প্রতিবাদে আজ ছাত্র সংসদের তরফ থেকে শ্রীরামপুর কলেজের প্রিন্সিপালের কাছে ওই স্যারের বিরুদ্ধে একটি লিখিতপত্র দাখিল করা হলো। শ্রীরামপুর কলেজ ছাত্র সংসদ সর্বদা সমস্ত্র ছাত্রছাত্রীদের পাশে ছিল,আছে এবং থাকবে।

Related posts

হাপানিয়ার রাস্তার বেহাল দশা, ভোগান্তি এলাকাবাসীদের

E Zero Point

নবান্ন অভিযান সফল করতে ডিওয়াইএফআই-এর মিছিল

E Zero Point

সারা ভারত সাধারণ ধর্মঘটের সমর্থনে মেমারিতে মিছিল

E Zero Point

মতামত দিন