29/08/2026 : 9:50 PM
আউসগ্রামআমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

আউসগ্রামের অমরপুর পঞ্চায়েতের মানবিক মুখ সেখ আব্দুল লালন

শেখ নিজাম আলমঃ আউসগ্রাম ২ নং ব্লকের অমরপুর পঞ্চায়েতের গেঁড়ায় গ্রামের সেখ আব্দুল লালন ব্লকের কার্যকরী সভাপতি হিসাবে নির্বাচিত হলেন। তাকে এই পদের ঘোষণা করেন অনুব্রত মন্ডল। জানা যায়, এই লক ডাউনে গরীবদের পাশে থাকার পাশাপাশি তৃণমূল দলের কাজ নিঃস্বার্থভাবে করে গেছেন তিনি। নিজে উদ্যোগ নিয়ে কখনও বিধায়ককে নিয়ে দলের কাজ করেছেন, কখনও ব্লক সভাপতিকে সঙ্গে নিয়ে দলের কাজ করেছেন আবার এম,পি অসিত মালকে নিয়ে দলের কাজ করেছেন। কোন্ কাজ করা দরকার, তা নিজে নিজে ভেবে নিয়ে এবং কাকে সঙ্গে নেওয়া যাবে তা ঠিক করে দলের কর্মসূচি বহুবার করেছেন তিনি। তাই দলের এত কাজ করার জন্য অনুব্রত মন্ডল সেখ আব্দুল লালন কে আউসগ্রাম ২ নং ব্লকের কার্যকরী সভাপতি হিসাবে ঘোষণা করলেন আনুষ্ঠানিকভাবে। লালনবাবু কখনও দলের বিধায়ক অভেদানন্দ থান্ডারকে সঙ্গে নিয়ে এই লক ডাউনে পুলিশকে প্রয়োজনীয় সামগ্রী তুলে দিতে গেছেন। কারণ এই লক ডাউনে সকলেই বাড়ীতে ছিলেন, কিন্তু অক্লান্ত পরিশ্রম করে পুলিশ ঝুঁকি নিয়ে বিভিন্ন জায়গায় ছুটে বেরিয়েছেন। কখনও সভাপতিকে সঙ্গে নিয়ে পড়ুয়াদের গোলাপ ফুল দিয়ে সম্বর্ধনা ও কিছু পড়ার সামগ্রী তুলে দিয়েছেন। আবার কখনও বিভিন্ন পত্রিকার সাহিত্য ও সংস্কৃতি চর্চায় দলের সভাপতি রামকৃষ্ণ ঘোষকে সঙ্গে নিয়ে উপস্থিত হয়েছেন।

Related posts

“পাড়ায় পাড়ায় সমাধানে” মিটুক সমস্যাঃ পাল্লারোডে ৩ বছর ধরে খারাপ ডিপ টিউবেল পাম্প

E Zero Point

ত্রয়ী সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

E Zero Point

মেমারি থানা এলাকায় ১৬ জন করোনা পজিটিভ

E Zero Point

মতামত দিন