29/08/2026 : 8:01 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমানমেমারি

“পাড়ায় পাড়ায় সমাধানে” মিটুক সমস্যাঃ পাল্লারোডে ৩ বছর ধরে খারাপ ডিপ টিউবেল পাম্প

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি,  ৩ জানুয়ারি ২০২১:


গত বছর বৃষ্টির হার কম থাকায় ঘাটতি প্রায় ৩০% এর কাছাকাছি পৌঁছেছিল, জলের অভাবে চাষ বন্ধ হতে বসেছিল সর্বত্র, পাল্লারোডের বিস্তৃর্ণ এলাকায় ফি বছর আলু, ধান বা অন্য সব্জী চাষ হয়ে থাকে, ভাঁড়পোতা মামুদপুর মাঠের ডিপ টিউবেল পাম্পটি ভরসা আশপাশের মাঠের প্রায় ১৫০ একর এলাকার চাষিদের।

কিন্তু প্রায় ৩ বছর ধরে খারাপ হয়ে পড়ে আছে সেটি, স্থানীয় রা উদ্যোগ নিলেও তা ফলপ্রসু হয়নি , তাই খানিক বাধ্য হয়েই কেউ কেউ সাবমার্সিবেল বা শ্যালো পাম্প বসিয়ে তুলছে ভূগর্ভস্থ জল, ফলে একদিকে যেমন খতি হচ্ছে পানীয় জলের ভান্ডারের তেমনই আবার তা দিয়ে মিঠছেও না।

গোটা এলাকার চাষের জলের পর্যাপ্ত চাহিদা, ১৫ থেকে ২৫% জমিতে এইভাবে চাষ হলেও বাকি জমি ফাঁকা পড়েই থাকছে গ্রীস্মে, বৃষ্টি না হলে সেচখাল গুলিও শুকনো পড়ে থেকে, জলের পর্যাপ্ত যোগান নেই সেখানেও , তাই এই গোটা এলাকার বছরভর চাষের জলের যোগান দিতে পারে একমাত্র ৩ বছর ধরে খারাপ হয়ে পড়ে থাকা ডিপ টিউবেল পাম্পটি , বিদ্যুত সংযোগ থেকে পাইপ লাইন সব পরিকাঠামোই রেডি, কিন্তু পাম্পটি খারাপ থাকায় সবই অকেজো হয়ে পড়ে আছে , মেরামতির খরচ আনুমানিক ২ থেকে ৩লাখ টাকা, মেরামতির জন্য সময় লাগতে পারে খুব বেশী হলে দিন ১৫ , কিন্তু জুটছে না সে টাকাও।

অবিলম্বে এই ব্যাপারে সদর্থক পদক্ষেপ করুক প্রশাসন দাবী তুলেছেন সাধারণ মানুষ , সরকারেএ নতুন কর্মসূচি “পাড়ায় পাড়ায় সমাধানে” মিটুক এই সমস্যা চান সকলেই , আগামী গ্রীস্মের আগেই সারাই হোক এই ডিপ টিউবেল পাম্পটি

Related posts

বর্ধমান হাসপাতাল চত্বরের অ্যাম্বুলেন্স চালকদের মানবিক মুখ

E Zero Point

কাফিল খানের মুক্তির দাবিতে বিক্ষোভ 

E Zero Point

পার্থ ও অনুব্রত – দুই ধরনের সিদ্ধান্ত কেন?

E Zero Point

মতামত দিন