13/07/2026 : 9:48 AM
আমার দেশব্যবসা বণিজ্য

বড়সড় সিদ্ধান্ত নেওয়ার পথে স্টেট ব্যাংক, উপকৃত হবেন বহু মানুষ

বিশেষ প্রতিনিধি, মুম্বই: এবার দেশের ‌ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগের পাশে দাঁড়াতে পোর্টাল আনার উদ্যোগ নিয়েছে স্টেট ব্যাংক। ব্যাংকের চেয়ারম্যান রজনীশকুমার একথা জানিয়েছে। ভারত ক্রাফট নামক এই পোর্টালটি সরকার এবং ব্যাংক যৌথভাবে চালাবেন বলে ঠিক হয়েছে। বণিকসভা সিআইআই আয়োজিত এক ওয়েবমিনারে‌ স্টেট ব্যাংক কর্তা জানান, বিষয়টি নিয়ে এখন কাজ চলছে। ভাবনা চিন্তা করা হচ্ছে এই প্লাটফর্মে কেমনভাবে কাজকর্ম এগোনো যায় সেদিকে। খুব শীঘ্রই এটা গড়ে ফেলা হবে। তিনি আরও জানান, এটা সেগুলির অন্যতম যেগুলি সম্পর্কে ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ মন্ত্রী নীতিন গড়করি একবার উল্লেখ করেছিলেন ভারত ক্রাফট বলে, যেটির প্ল্যাটফর্ম এসবিআই তৈরি করছে। এর জন্য অনেকগুলি বিষয়কে একসঙ্গে আনা জরুরি। নিশ্চিত ভাবে সেই সব দিক গুলি মাথায় রাখা হয়েছে এবং সেই কাজ করা হচ্ছে বলে তিনি জানান। তবে তিনি এই বিষয়ে বিস্তারিত ভাবে কিছু জানাননি এবং জানাননি নির্দিষ্টভাবে কবে এটা চালু হচ্ছে। গতবছর কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছিলেন, সরকার পরিকল্পনা করেছে আলিবাবার লাইনের উপর ভারত ক্রাফট নামে একটি ই-কমার্স পোর্টাল আনার। যা থেকে আগামী কয়েক বছরে ১০ লক্ষ কোটি টাকার লেনদেন হওয়া উচিত এবং এর ফলে ক্ষুদ্র ছোট-মাঝারি উদ্যোগের সুবিধা হবে। ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগের অবদান দেশের জিডিপির ২৯ শতাংশ এবং ১১ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করছে। মন্ত্রী জানিয়েছিলেন আগামী পাঁচ বছরে সেটাই বাড়িয়ে যথাক্রমে ৫০ শতাংশ এবং ১৫ কোটি করার কথা ভাবা হচ্ছে। রজনীশ কুমার এই ক্ষেত্রের দিকে জোর দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন। সরকারের দিক থেকেও বেশ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে, বিশেষত এই ক্ষেত্রে সমস্যা মেটাতে সংজ্ঞা পরিবর্তন‌ করা হয়েছে। স্টেট ব্যাংক কর্তা জানান, তাদের ব্যাংক তিন লক্ষ কোটি টাকার ইমারজেন্সি ক্রেডিট লাইন গ্যারান্টি স্কিমে চার লক্ষ অ্যাকাউন্টে ঋণ অনুমোদন করা হয়েছে ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগের জন্য।

Related posts

পড়ুয়াদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করল বিএসএফ কর্তৃপক্ষ

E Zero Point

এখন কেমন আছেন ‘ভারতের কোকিল কন্ঠী’?

E Zero Point

দেশে আমদানি ও রপ্তানি ক্ষেত্রে ইতিবাচক দিক দেখা যাচ্ছেঃ পীযূষ গোয়েল

E Zero Point

মতামত দিন