22/07/2026 : 1:53 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারি থানা থেকে সেফ ড্রাইভ, সেভ লাইফ-এর বাইক র‍্যালি

নূর আহামেদ, মেমারিঃ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় আজকের দিনে গত ৪ বছর পূর্বে শুরু হয়েছিল সেফ ড্রাইভ, সেভ লাইফ শীর্ষক পথ দূর্ঘটনা রোধে সচেতনতা মূলক কর্মসূচি। আজ মেমারি থানা থেকে ওসি সুদীপ্ত মুখার্জীর নেতৃ্ত্বে মেমারিবাসীকে সচেতন করার জন্য এক বাইক র‍্যালির আয়োজন করা হয়। মেমারি থানা থেকে শুরু হয়ে সমগ্র শহর পরিক্রমা করে এই বাইক র‍্যালি ও মাইকিং করে নাগরিকদের সচেতন করা হয়।

মেমারি থানার ওসি সুদীপ্ত মুখার্জী মেমারিবাসীর কাছে আবেদন জানান যে, হেলমেট ও সিটবেল্ট ছাড়া গাড়ি চালাবেন না এবং দ্রুত গতিতে, মদ্যপ অবস্থায় এবং মোবাইলে কথা বলতে বলতে গাড়ি না চালানোর জন্য অনুরোধ করেন। তিনি বলেন রাস্তায় গাড়ির নিয়ে বেড়োনোর সময় একটা কথা মাথায় রাখবেন যে, আপনার বাড়ি ফেরার জন্য আপনার পরিবার অপেক্ষা করছে।
এছাড়াও তিনি জানান যে, করোনা ভাইরাসের বিভিষীকা রুখতে সামাজিক দূরত্ব বিধি মানতে হবে ও মাস্ক পরিধান করতে হবে।
উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন  মেমারি থানাক এসআই বুদ্ধদেব ঘোষ, টাউন অফিসার শান্তনু রায় চৌধুরী ও সিভিক ভলেন্টিয়ার বৃন্দ

Related posts

রেলের উচ্ছেদ অভিযানঃ মেমারিতে বিপাকে স্টেশন চত্বরের বাসিন্দা ও ব্যবসায়ীরা

E Zero Point

টেটে বিএড প্রার্থীদের বৈধতা ঠিক করবে সুপ্রিম কোর্ট, জানালো কলকাতা হাইকোর্ট 

E Zero Point

মেমারি হাটপুকুরে বাইক দুর্ঘটনায় মৃত্যু ১ আহত ২

E Zero Point

মতামত দিন