30/08/2026 : 1:02 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

কালনায় যুবদের অবস্থান বিক্ষোভ, স্মারকলিপি

আলেক শেখ, কালনা, ১৫ জুলাইঃ কালনায় বুধবার  যুবদের  কালনা মহকুমা শাসক দপ্তরের সমানে অবস্থান বিক্ষোভ ও  স্মারকলিপি কর্মসূচি সংঘঠিত হয়।      কর্মসংস্থান,  শ্রমজীবীদের বিদ্যুৎ বিল মুকুব, করোনার পরীক্ষা বৃদ্ধি, ১০০ দিনের কাজ চালু,  পেট্রোল-ডিজেলের দাম কমানো,  স্বাস্থ্যবিধি মেনে পর্যাপ্ত বাস চালানো,  পরিযায়ী শ্রমিকদের বিকল্প কর্মসংস্থান,  সরকারি বেসরকারি ক্ষেত্রে কর্মী ছাঁটাই চলবে না প্রভৃতি দাবিতে  এদিন এই কর্মসূচি নেওয়া হয়।  ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন-এর  পূর্ব বর্ধমান জেলা কমিটির উদ্যোগে  এদিন কালনার  বৈদ্যপুর মোরে যুবরা জমায়েতের পর সংক্ষিপ্ত সভা  হয়।  তারপর সেখান থেকে মিছিল শুরু হয়ে শহর  পরিক্রমার পর  কালনা মহকুমা শাসক দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে তারা।  বিক্ষোভ সভায় দাবিগুলোর সমর্থনে বক্তব্য রাখেন– সংগঠনের পূর্ব বর্ধমান জেলা কমিটির সভাপতি স্বর্ণেন্দু  দাস, হালিম শেখ, অয়নাংশু সরকার প্রমুখ। অন্যদিকে দুই জনের একটি প্রতিনিধি দল কালনা মহকুমা শাসক সুমন সৌরভ মহান্তিকে  স্মারকলিপি দেয়। তার আগে দাবিগুলো নিয়ে  প্রতিনিধিরা মহকুমা শাসকের সাথে বিস্তারিত আলোচনা করেন।  আলোচনা শেষে মহকুমা শাসক দাবিগুলো খতিয়ে দেখার আশ্বাস দেন।

Related posts

রাস্তা তৈরিকে কেন্দ্র করে মঙ্গলকোজালপাড়ায় গোলমাল

E Zero Point

নজরুল স্মৃতি সংঘের পরিচালনায় দুই দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট

E Zero Point

দুয়ারে সরকারের ক্যাম্প পরিদর্শনে মন্ত্রী স্বপন দেবনাথ

E Zero Point

মতামত দিন