30/08/2026 : 8:59 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপান্ডুয়াহুগলি

পান্ডুয়ার ভায়রা গ্রামে একুশে জুলাই শহীদ দিবস পাল

মমতা ব্যানার্জির নির্দেশে তৃণমূল কংগ্রেস কর্মীরা গোটা জুলাই মাস ধরেই বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সভা করেছেন। এই কর্মকান্ডের শেষ লগ্নে এসে আজ মঙ্গলবার, ২১ শে জুলাই নিজ নিজ এলাকায় দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শহীদ বেদিতে শ্রদ্ধা জ্ঞাপন করা চলছে। সেই মত হুগলি জেলার, পান্ডুয়া ব্লকের ভায়রা গ্রামের তৃণমূল কংগ্রেস কার্যালয় ঋষিকেশ ভবনে দলীয় পতাকা উত্তোলন করা হয়।পান্ডুয়া পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ মাননীয় সঞ্জীব ঘোষ পতাকা উত্তোলনের মাধ্যমে শহীদ দিবস পালন কর্মসূচির সূচনা করেন। উপস্থিত ছিলেন এলাকার তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী ও সাধারন কর্মীবৃন্দ।

Related posts

মাস শুরুতেই রান্নাঘরে আগুনঃ রান্নার গ্যাসের দাম ফের বাড়ল

E Zero Point

দুর্গাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে রক্তদান শিবির

E Zero Point

ভুয়ো অফিসারের রমরমা, এবার পূর্ব বর্ধমানেও

E Zero Point

মতামত দিন