07/09/2026 : 6:33 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

ভাতার বিধানসভার বিধায়কের একুশে জুলাই শহীদ দিবস পালন

আমিরুল ইসলাম, ভাতার, ২১ জুলাই:


পূর্ব বর্ধমান জেলার সাহেবগঞ্জ দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আইমাপাড়া গ্রামে একুশে জুলাই শহীদ দিবস পালন করলেন ভাতার বিধানসভার বিধায়ক সুভাষ মন্ডল।
করোনা ভাইরাস এর জন্য এ বছর একুশে জুলাই কলকাতার মহাসমাবেশ বাতিল করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
তাই তিনি দলের প্রত্যেক কর্মীকে নির্দেশ দেন প্রত্যেকটা বুথে বুথে একুশে জুলাই পালন করতে হবে।
সেই নির্দেশ ভাতার বিধানসভার বিধায়ক সকল কর্মীদের দেন এবং ভাতারের প্রত্যেকটি বুথে বুথে এই একুশে জুলাই দিনটিকে স্মরণ করা হয়।
বিধায়ক সুভাষ মন্ডল জানান নেত্রীর নির্দেশ মত আমরা আজ শহীদ দিবস পালন করলাম। আগামীতেও নেত্রীর নির্দেশ মতো বালের সমস্ত কাজ হবে ভাতার বিধানসভায়।

Related posts

মেমারিতে বিধবার ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা প্রতিবেশী নাবালকের

ezeropoint +91 7797331771

মুখোশ কে কেন্দ্র করে খুন হল ১০ বছরের এক বালক

ezeropoint +91 7797331771

যে খুন থ্রিলার কে হার মানায়ঃ আকাঙ্খা শর্মা শর্মা খুনের অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড

মতামত দিন