26/08/2026 : 7:59 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ১

নূর আহাাামেদ, ৩১ জুলাই, মেমারি:


আজ শুক্রবার সকাল আটটা নাগাদ মেমারি হাসপাতাল মোড় নিকটস্থ গোলক কোল্ড স্টোরেজের সামনে এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল মেমারি বহেড়া গ্রামের কালাম মন্ডলের (৬০)।
ঘটনায় প্রকাশ কুসুম গ্রাম থেকে মেয়ের বিয়ের তত্ত্ব দিয়ে ছেলে সেখ শাহিদের সাথে বাইকের পিছনে বসে ফিরছিলেন হঠাৎ একটি গাড়ি ওভারটেক করার পর অপর দিক থেকে আসা ট্রাক্টর এর সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষে ছেলের পিছনে বসা ব্যক্তি রাস্তায় পড়ে যায় এবং অপর দিক থেকে একটি গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় কালাম মন্ডল। বাইক চালক ও কালাম মন্ডলের পুত্র শেখ শাহিদের অবস্থাও আশঙ্কাজনক তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মৃতদেহটিকে পোস্টমার্টমের জন্য মেমারি থানার পুলিশ বর্ধমানে পাঠিয়েছেন এবং ট্রাক্টর ও চালককে আটক করা হয়েছে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। প্রসঙ্গত উল্লেখ্য লকডাউনের ফলে যেহেতু বিবাহ অনুষ্ঠানে কিছু বাধা নিষেধ আছে সেই সংক্রান্ত দিনক্ষণ সিদ্ধান্ত নিতে গিয়েছিলেন মেয়ের নতুন শ্বশুরবাড়িতে। বিয়ের তত্ত্ব দিয়ে বাড়ি ফেরার পথে এই আকস্মিক দুর্ঘটনা ঘটে।

 

Related posts

হাপানিয়ার রাস্তার বেহাল দশা, ভোগান্তি এলাকাবাসীদের

E Zero Point

লক্ষ্মী ভান্ডারে ফর্ম জমা নিচ্ছেন স্বয়ং মা লক্ষ্মী!!!

E Zero Point

নব্য তৃণমূল নেতৃত্বকে সংবর্ধনা মেমারিতে

E Zero Point

মতামত দিন