12/07/2026 : 3:10 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারি হাটপুকুরে বাইক দুর্ঘটনায় মৃত্যু ১ আহত ২

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ১৮ অগাস্ট ২০২০:


গত ১৭ অগাষ্ট সকালে একটি বাইকে চড়ে তিন জন কালনার অকাল পৌষ থেকে রসুলপুর আসছিলেন। হঠাৎ মেমারি জিটি রোড হাটপুকুর পেট্রোল পাম্পের কাছে পিছন দিক থেকে একটি তেলের ট্রাঙ্কার সজোরে ধাক্কা মারলে বাইক থেকে ছিটকে তিন জন ই রাস্তায় পড়ে যায় । বাইকে ছিলেন এক ই পরিবারের তিন জন সদস্য । স্বামী হরিহর ঘোষ(৪৫) , স্ত্রী টুম্পা ঘোষ (৩৫) ও তাদের মেয়ে অঙ্কিতা ঘোষ (১৩)। স্ত্রী টুম্পা ঘোষ ছিটকে ট্রাঙ্কারের তলায় পড়ে যায়  এবং চাকাই পিষ্ট হয়ে যায় ঘটনা স্থলেই মৃত্যু হয়। স্থানীয় মানুষ জন বাবা ও মেয়ে কে উদ্ধার করে মেমারি হাসপাতালে পাঠিয়ে দেয়। জানা যায় যে, গত রবিবার কালনার অকাল পৌষ গ্রামে হরিহর বাবুর বাবার শরীর খারাপ ছিল দেখতে গিয়ে ছিলেন । আজ ফেরার পথে মেমারি জিটি রোড হাটপুকুর পেট্রোল পাম্পের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে । ট্রাঙ্কার ও চালককে মেমারি থানার পুলিশ আটক করেছেন।

Related posts

সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন মেমারিতে

E Zero Point

মেমারিতে পুলিশের গাড়িকে ধাক্কা মারার অভিযোগে গ্রেপ্তার পিকআপ ভ্যানের চালক

E Zero Point

গর্ভে সন্তান থাকা কালীন নিয়মিত স্কুলে, দুধের সন্তান কে কোলে নিয়ে উচ্চমাধ্যমিক

E Zero Point

মতামত দিন