29/09/2026 : 5:55 PM
আমার বাংলা

বাড়িতে কেউ না থাকার সুযোগে চুরির ঘটনা মহিষডাঙ্গায়

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ২৭ জুন ২০২৬ঃ


পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভার অধীনে মেমারি ২ ব্লকের মহিষডাঙ্গা গ্রামে জামাই ষষ্ঠী উপলক্ষে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন গ্রামের বাসিন্দা বিশ্বনাথ দাস এবং তার পরিবার। সেই সময় তার বাড়িতে চুরির ঘটনা ঘটে বলে অভিযোগ । চুরির ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য এলাকায় । জানা যায় বাড়ির তালা ভেঙে সোনার গহনা বাসনপত্র নিয়ে চম্পট দেয় চোর ।


গত ২৫ শে জুন এই ঘটনায় মেমারি থানায় লিখিতভাবে অভিযোগ জানান বাড়ির মালিক বিশ্বনাথ দাস। আর আজ শনিবার এফআইআর কপি হাতে পেয়ে সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দিলেন। তিনি জানিয়েছেন জামাইষষ্ঠী উপলক্ষে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন তিনি এবং তার পরিবার। দুদিন পর বাড়ি ফিরে দেখেন বাড়ির সদর দরজায় তালা দেওয়া রয়েছে। সেই তালা খুলে বাড়ির ভিতরে ঢুকতেই চক্ষু চরক গাছ ।

ঘরের তালা ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে। ঘরের ভিতরে ভাঙা তিনটি আলমারি। গোটা বাড়ি লন্ডভন্ড অবস্থায় পড়েছিল। তড়িঘড়ি খোঁজাখুঁজি করেই তারা বুঝতে পারেন বাড়িতে রাখা আনুমানিক চার ভরি সোনার গহনা এবং বেশ কিছু রুপোর গহনা খোয়া গিয়েছে তাদের। এমনটাই অভিযোগ জানিয়েছেন তারা। অভিযোগ জানানোর পর ঘটনাস্থলে আসে মেমারি থানার পুলিশ। অবিলম্বে এই ঘটনার সঠিক তদন্তের আর্জি জানিয়েছেন বিশ্বনাথ বাবু ও তার পরিবার।

Related posts

কোন্নগরে ইমারতী ব্যাবসায়ীর প্রতারণা

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেমারি শাখা অসহায় মানুষের পাশে

ezeropoint +91 7797331771

বড়শুল কিশোর সংঘের উদ্যোগে নবদম্পতির মেলবন্ধন

ezeropoint +91 7797331771

মতামত দিন