15/08/2026 : 12:29 AM
আমার বাংলা

বিদ্যুৎপৃষ্ট হয়ে এক বয়স্ক মহিলা মৃত্যু মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, মৃত্যুঞ্জয় যশ, ২৭ জুন ২০২৬ঃ


মেমারি দু’নম্বর ব্লকে সাতগেছিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হরকালী গ্রামে এক বয়স্ক মহিলা ১১ হাজার ভোল্টে শক খায় অর্থাৎ বিদ্যুৎপৃষ্ট হয়েছে বলে সূত্রে জানা গেছে। মাঠের মধ্যে ছাগল চরাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়েছেন বলে জানা যায়। মৃত মহিলার নাম সন্ধ্যা মন্ডল বয়স আনুমানিক ৬৪ বছর। সূত্রে জানা যায় শুক্রবার দুপুর ১২ নাগাদ ঘটনাটি ঘটে।


খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছায় মেমারি থানার সাতগেছিয়া ফাঁড়ির পুলিশ। বিদ্যুৎপৃষ্ট বয়স্ক মহিলা সন্ধ্যা মন্ডল কে মেমারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। হাসপাতালে চিকিৎসক দেখে মৃত বলে ঘোষণা করেন সন্ধ্যা মন্ডলকে। পরবর্তী সময়ে পুলিশ বডি উদ্ধার করে মেমারি থানায় নিয়ে যায় । শনিবার দুপুরে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Related posts

মার্কসীয় সাহিত্য ও প্রগতিশীল পত্র পত্রিকার স্টল মেমারিতে

E Zero Point

কান্দি আন্দুলিয়া গ্রামে পথশ্রী প্রকল্পের ঢালাই রাস্তার উদ্বোধন

E Zero Point

বর্ধমানে আমফান পরবর্তী পরিস্থিতিতে পর্যালোচনায় প্রশাসনিক বৈঠক

E Zero Point

মতামত দিন