06/06/2026 : 2:16 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অংকন আসর ও মাতৃ সচেতনতা শিবির

জিরো পয়েন্ট নিউজ – পরাগ জ্যোতি ঘোষ, মঙ্গলকোট, ২৭ সেপ্টেম্বর ২০২৪ :


২৬ শে সেপ্টেম্বর মঙ্গলকোট এক নং চক্র সম্পদ কেন্দ্রে উচ্চ প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে অংকন আসর হয়। প্রবল বৃষ্টি মাথায় নিয়ে বেশিরভাগ ছাত্রছাত্রী উপস্থিত ছিল এই অংকনের আসরে। তাদের উৎসাহিত করেন চক্রের সম্প্রসারক এবং অফিস কর্মীরা। কচিকাচাদের মুখের হাসি সবার মন ভরিয়ে দেয় ।

পরিদর্শক শ্যামল ঘোষ জানান এই দিন বেশিরভাগ ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন । এই অংকনের আসরের মাধ্যমে তাদের উৎসাহিত করা হলো যাতে তারা আগামী দিনে বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারে। এর জন্য ছাত্রছাত্রীদের সরকার থেকে অফিসের মাধ্যমে নানাভাবে সাহায্য করা হয়। তিনি আরো জানান জেলা আলোচনা সভাতে এই সমস্ত ছাত্র-ছাত্রীদের জন্য যাতে পূর্বের মতো ফিজিওথেরাপিস্ট নিয়োগ করা হয় সে বিষয়ে তিনি DEO, SSM এর সাথে আলোচনা করেছেন । খুব শীঘ্রই এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন তিনি বলে আশ্বাস জানিয়েছেন জেলা শিক্ষা আধিকারিক সর্বশিক্ষা মিশন ।

ফিজিওথেরাপিস্ট এর সাথে সাথে অডিও লজিস্ট নিয়োগ করা হয় তাহলে খুব সুবিধা হবে ছাত্র-ছাত্রীদের বলে জানান স্পেশাল এডুকেটার শিবপ্রসাদ মন্ডল। মঙ্গলকোটের ব্লক লেভেল একাউন্টেন্ট কাঞ্চনকান্তি কুন্ডু জানান বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে সর্বশিক্ষা মিশনের নানা পদক্ষেপ রয়েছে এবং আর্থিক সুবিধা প্রদান করা হয়। তিনি ছাত্র-ছাত্রীদের সর্বাঙ্গীন সফলতা কামনা করেন ।

এই দিন মঙ্গলকোট এক নং চক্রের প্রতিটি বিদ্যালয়ে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে মাতৃ সচেতনতা দিবস উদযাপিত হয়। অফিসের অনুষ্ঠানের ফাঁকেই বিদ্যালয় পরিদর্শক হাজির হয়েছিলেন তার চক্রের মহিষ গড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে  উদযাপিত হয় মাতৃ সচেতনতা দিবস। বিদ্যালয়ের শিক্ষক চিন্ময় চট্টোপাধ্যায় জানান তারা এই অনুষ্ঠান করে সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করেছেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় কে। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের মায়েদের উপস্থিতি ছিল নজর কাড়ার মত। অবর বিদ্যালয় পরিদর্শক শ্যামল ঘোষ এই অনুষ্ঠানে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মহত্ব তুলে ধরেন ছাত্র-ছাত্রীদের কাছে এবং মায়েদের কাছে। তার মাতৃভক্তির কথা তিনি বিশেষভাবে উল্লেখ করেন।


আপনার এলাকা, সংস্থা, প্রতিষ্ঠানের যে কোন সংবাদ, সমস্যা, সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠানের খবর প্রকাশের জন্য ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন জিরো পয়েন্টের সঙ্গে মো. 9375434824/ 7797331771


Related posts

দরিদ্রশ্রেণীর জন্য “জনতার হেঁসেল”

E Zero Point

মেমারি শহর যুব তৃণমূল কংগ্রেসের বস্ত্র বিতরণ

E Zero Point

মেমারি থানার বড়পলাশনে আবার করোনা পজিটিভ

E Zero Point

মতামত দিন