02/06/2026 : 9:46 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

সিপিআইএম পক্ষ থেকে মেমারি পৌরসভায় প্রতিনিধি মূলক ডেপুটেশন

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ১৭ অগাস্ট ২০২০:


আজ সিপিআইএম মেমারি ১পশ্চিম এরিয়া কমিটির পক্ষ থেকে বিভিন্ন দাবী নিয়ে মেমারি পৌরসভায় প্রতিনিধি মূলক ডেপুটেশন দেওয়া হয়। প্রথমে
মেমারি বামুন পাড়া মোড় থেকে মিছিল শুরু হয়ে পৌরসভার গেটের সামনে বিক্ষোভ দেখানো হয় এবং কিছুক্ষণ পর পৌরসভার ভিতরে ঢুকে ও বিক্ষোভ দেখান হয় তারপর ডেপুটেশন দেওয়া হয়। পৌরপ্রশাসক না থাকায় বড়বাবুকে ডেপুটেশনের কপি জমা দেওয়া হয়।

সিপিআইএম মেমারি ১পশ্চিম এরিয়া কমিটির পক্ষ থেকে প্রশান্ত কুমার জানান যে, পৌরসভা কতৃক অপরিকল্পিত অনৈতিক ও অবৈজ্ঞানিক ভাবে লকডাউনের ফলে মেমারি শহরের সাধারণ ছোট ব‍্যবসায়ীদের ক্ষতি হচ্ছে। এছাড়াও তিনি জানান যে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে নিয়মিত ড্রেন পরিস্কার ও স‍্যানিটাইজড করতে হবে। আমফান ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে।
সামাজিক দূরত্ব মেনে ও গুটিকয়েক মানুষ নিয়ে জমায়েতে না করে ডেপুটেশন দিতে উপস্থিত ছিলেন পিযুষ বিশ্বাস, পিন্টু ভট্টাচার্য্য ও চিন্তা কোঙার প্রমুখ।

Related posts

শ্রদ্ধায় দুই শহীদ স্মরণ কালনা

E Zero Point

হাঁসুয়ার কোপ মেরে যুবককে খুনের চেষ্টা মুর্শিদাবাদে

E Zero Point

প্রাণের শহর মেমারিতে অভিষেক ব্যানার্জীর আগমনে জনসমুদ্র

ezeropoint

মতামত দিন