31/08/2026 : 10:59 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে জাতীয় বিজ্ঞানমনস্কতা দিবস পালন

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি, ২১ অগাষ্ট, ২০২০:


গত ২০ অগাষ্ট মেমারি ১ বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিজ্ঞান মনস্কতা দিবস পালন করা হল। মেমারি ১ বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞান কর্মীরা সাজিনা, জয়রামপুর, কবিরপুর গ্রামের মানুষ এর কাছে ঘুরে ঘুরে বিজ্ঞান মনস্কতা দিবস পালনের যৌক্তিকতা ও মানুষের মধ্যে বিজ্ঞান সচেতনতা প্রচার করেন।

প্রসঙ্গগত উল্লেখ্য ২০ অগাষ্ট সারা দেশ জুড়ে জাতীয় বিজ্ঞানমনস্কতা দিবস পালন করা হয়। ২০১৩ সালের ২০ অগাষ্ট বিজ্ঞানমনস্কতা প্রসারের আপোষহীন যোদ্ধা ডাঃ নরেন্দ্র দাভেলকরকে প্রকাশ্যে দিবালোকে, ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে চরম-দক্ষিণপন্থী সাম্প্রদায়িক শক্তির ঘৃণ্য আততায়ীরা হত্যা করেছিলেন।

Related posts

‘শহীদ মিনার চলো’ কর্মসূচি সফল করার লক্ষ্যে মেমারিতে প্রস্তুতি সভা

E Zero Point

র‍্যালির শেষে টিফিন খেয়ে অসুস্থ ৬৪ পড়ুয়া, ব্যপক বিক্ষোভ মেমারির নবস্থায়

E Zero Point

পুলিশকে সম্বর্ধনা ও আদিবাসী এলাকায় পানীয় জলের ব্যবস্থা

E Zero Point

মতামত দিন