28/08/2026 : 8:54 PM
আমার বাংলাপূর্ব মেদিনীপুর

পূর্ব মেদিনীপুর জেলা শাসকের দফতরে চতুর্থ তলায় আগুন

জিরো পয়েন্ট নিউজ – গৌরাঙ্গ বটব্যাল, ২৫ অগাষ্ট ২০২০:


জেলাশাসকের অফিসে আগুন লাগায় চাঞ্চল্য ছড়ায় অফিস জুড়ে। জানা গেছে একটি ইলেকট্রনিক চেঞ্জার এ শর্ট সার্কিট এর জেরে আগুন লাগে, হঠাৎ ই এই ধরনের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা অফিসে। সাময়িক ভাবে এলাকায় ইলেকট্রিক পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। অফিসের কর্মীরা অফিসে থাকা অগ্নিনির্বাপক সিলিন্ডার এর গ্যাস এর মাধ্যমে আগুন নিভিয়ে ফেলে। পরে দমকল বাহিনী আসে। যদিও দমকল বাহিনী আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে দমকলের তরফ থেকে জানানো হয় চেঞ্জার এর ভেতর ইঁদুর ঢুকে যাওয়ায় এই ঘটনা ঘটে।
ঠিক এই সময় জেলাশাসকের দপ্তরে একটি গুরুত্বপূর্ণ মিটিং হলেও সাময়িকভাবে মিটিং থামিয়ে খোঁজখবর নেন জেলাশাসক, ঘটনাস্থলে দমকল এর ডিভিশনাল অফিসার এসে গোটা পরিস্থিতি খতিয়ে দেখে আশ্বস্ত করেন জেলাশাসক কে। যদিও এই ঘটনায় কোনো সেভাবে ক্ষয়ক্ষতি হয়নি।

Related posts

আদিবাসী মহিলার গণধর্ষণঃ দোষীদের শাস্তির আশ্বাস দেন দেবু টুডু

E Zero Point

একই দিনে নাবালিকাকে তিনবার ধর্ষণঃ জামালপুরে গ্রেপ্তার যুবক

E Zero Point

জাল সার্টিফিকেট নিয়ে কালনা কলেজে চাকরির অভিযোগঃ এবিভিপির ডেপুটেশন

E Zero Point

মতামত দিন