13/07/2026 : 6:41 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপশ্চিম বর্ধমান

আগস্ট এর সাপ্তাহিক লকডাউনে আসানসোলে পুলিশ কার্যরত

জিরো পয়েন্ট নিউজ – সত্যনারায়ন সিকদার, আসানসোল, ২৭ অগাস্ট ২০২০:


আজ রাজ্যের আগস্ট মাসের সাপ্তাহিকী লকডাউন সম্পুর্ন লকডাউন আসানসোল শহর |
এদিন সকাল থেকেই লকডাউন কার্যকর করতে আসরে নেমেছে পুলিশ | রাস্তাঘাটে সাধারণ মানুষের দেখা প্রায় নেই বললেই চলে |
আসানসোলের রাস্তাঘাট প্রায় শুনশান | টহল দিচ্ছে পুলিশ | গত লকডাউন গুলোর মতো এদিনও সকাল থেকে রাস্তায় সক্রিয় পুলিশ | দুর্গাপুর পুলিশ কমিশনার পক্ষ থেকে শহরের বিভিন্ন জায়গায় চলছে চেকিং ..প্রত্যেক গাড়ী দার করিয়ে চলছে নজরদারি!!
সকাল থেকেই রাস্তায় সম্পূর্ণ লকডাউনের ছবি দেখা যাচ্ছে |
আসানসোল পুলিশের বিশাল পুলিশবাহিনী শহরের বিভিন্ন অঞ্চলে টহলদারি চালাচ্ছে | দোকানপাট পুরোপুরি বন্ধ | রাস্তায় গাড়িও দেখা যাচ্ছে না | বিনা প্রয়োজনে কেউ বাড়ির বাইরে বেরলে তাদের বাড়ি ফিরিয়ে দেওয়া হচ্ছে | শুধু শহরের রোডেই নয়, অলিগলিতেও হুটার লাগিয়ে পুলিশের গাড়ি টহল দিচ্ছে |

Related posts

মেমারিতে ট্রেনের ধাক্কায় মৃত্যু প্রৌড়ের

E Zero Point

মেমারিতে কৃষকের বাড়িতে মধ্যাহ্নভোজে বিজেপির দুই সাংসদ

E Zero Point

পশ্চিমবঙ্গ ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে রাখি বন্ধন উৎসব পালন

E Zero Point

মতামত দিন