26/02/2026 : 1:55 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপশ্চিম বর্ধমান

একদিকে নিম্নচাপ অপরদিকে মাইথন জলাধার থেকে জল ছাড়লো ডিভিসি কর্তৃপক্ষ

জিরো পয়েন্ট নিউজ – পশ্চিম বর্ধমান, ২৭ অগাস্ট ২০২০:


বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হওয়ায় আবহাওয়ার পরিস্থিতিতে তাই সতর্কতা স্বরুপ ডিভিসি মাইথন জলাধার থেকে জল ছাড়লো দামোদর উপত্যকা নিগম |
মাইথন জলাধারে দুটি গেট খোলা হয় | ডিভিসি-র তরফে জানানো হয়েছে, মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে মোট ৯,০০০ কিউসেক জল ছাড়া হচ্ছে | হঠাৎ বেশি জল ছড়লে নীচু এলাকায় প্লাবনের সম্ভাবনা থাকে বলে কিছু কিছু করে জল ছাড়া শুরু করল তারা |

আবহাওয়া দফতর সূত্রের খবর, বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে আগামী বেশ কয়েক দিন ছোটনাগপুরের মালভূমিতেও প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে | এমনিতেই এবছর বর্ষা হচ্ছে স্বাভাবিক হারে | যার ফলে ইতিমধ্যে টইটুম্বুর হয়ে রয়েছে বাঁধগুলি | আরও বৃষ্টি হলে বাট গুলি থেকে জল উপচে পড়ার সম্ভাবনা রয়েছে তাই জল ছাড়তেই হত ডিভিসি-কে |
দামোদরের বন্যায় প্রায় প্রতি বছর বানভাসি হয় হাওড়া জেলার একটা বিশাল এলাকা | ছোটনাগপুরের মালভূমিতে বৃষ্টিপাত বেশি হলেই বিপুল পরিমাণ জল ছাড়া শুরু করে মাইথন, পাঞ্চেত ও তিলপাড়া বাঁধ কর্তৃপক্ষ | এর ফলে প্লাবন দেখা দেয় হাওড়ার বিস্তীর্ণ এলাকায় |
পশ্চিমবঙ্গ সরকারকে জানিয়ে ডিভিসি-র জল ছাড়ার কথা থাকলেও অভিযোগ, বহু সময় জানায় না তারা | বহু ক্ষেত্রে তারা এতো দেরিতে জানায় যে মানুষকে সরানো সম্ভব হয় না | এই পরিস্থিতিতে ক্ষমতায় এসে ডিভিসি-কে নিয়ম মেনে জল ছাড়ার জন্য চাপ তৈরি করেন মমতা বন্দ্যোপাধ্যায় | মুখ্যমন্ত্রী বলেন, এক বারে বেশি জল না ছেড়ে বার বার জল ছাড়তে হবে | রাজ্যের চাপে অবশেষে জল ছাড়ায় কিছু পরিকল্পনা পরিবর্তন করেছে ডিভিসি কর্তৃপক্ষ |

Related posts

বৃষ্টির জলে জলমগ্ন পূর্বস্থলী

E Zero Point

ভোটের ফল ও আফটার এফেক্ট : নেতাদের উস্কানিমূলক মন্তব‍্যে ক্ষতি হতে পারে সাধারণ জনগণের

E Zero Point

ঔপনিবেশিক সময়ের সাক্ষীবহনকারী এক অখ্যাত ফাঁসির মঞ্চ! নতুন রূপে “ফাঁসি ডাঙা”

E Zero Point

মতামত দিন