22/07/2026 : 3:25 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমঙ্গলকোট

ভার্চুয়াল টিচার্স কনফারেন্স মঙ্গলকোট ১ নং শিক্ষা চক্রে

জিরো পয়েন্ট নিউজ – পরাগ জ্যোতি ঘোষ, গুসকরা, ২৭ অগাস্ট ২০২০:


গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় মঙ্গলকোট এক নম্বর শিক্ষা চক্রে অনুষ্ঠিত হলো ভার্চুয়াল টিচার্স কনফারেন্স। সাম্প্রতিককালে করোনা পরিস্থিতিতে বিদ্যালয় গুলি বন্ধ এবং শিক্ষকদের সঙ্গে সেভাবে দেখা সাক্ষাৎ নেই ।কিন্তু কার্যক্রম থেমে থাকেনি ।বিভিন্ন সময়ে নানা রকম সরকারি আদেশ নামা আসছে এবং সেগুলিকে
গ্রাসরুট স্তরে কার্যকরী করার ক্ষেত্রে অসুবিধা দূর করতে ইতিমধ্যেই বর্ধমান জেলায় উচ্চস্তর গুলিতে সরকারিভাবে ভার্চুয়াল সভা শুরু হয়েছে। আর সেটিকে একেবারে তলা থেকে কার্যকরী করার ক্ষেত্রে এগিয়ে থাকল মঙ্গলকোট 1 নং শিক্ষা চক্র। চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শ্যামল ঘোষ গতকাল সকালেই তাদের অফিসিয়াল গ্রুপে নির্দেশ দেন সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ভারপ্রাপ্ত শিক্ষক দের গুগোল মীটের মাধ্যমে এই সভায় উপস্থিত থাকার জন্য ।উক্ত সভায় রীতিমত অবাক করে দেওয়ার মত ভাবেই ভীষন সাড়া পড়েছে অর বিদ্যালয় পরিদর্শক মহাশয় বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেছেন। এবং শিক্ষকরাও তাদের মতামত ব্যক্ত করেছেন উক্ত সভায় ।উক্ত সভায় উপস্থিত ছিলেন অফিস কর্মীরাও। চক্রের শিক্ষকরাও খুব খুশি এই ভার্চুয়াল সভা চালু হওয়ার জন্য। তারা অনুরোধ করেন অবর বিদ্যালয় পরিদর্শক মহাশয় যাতে ভবিষ্যতে আরো অনেক এইরকম ভাবে সভা করে এই লকডাউন পরিস্থিতিতে বিভিন্ন বিষয় তাদেরকে সুন্দরভাবে অবহিত করার ক্ষেত্রে যেন নজর দেন। অবর বিদ্যালয় পরিদর্শক শ্যামল ঘোষ জানান এইভাবে শিক্ষকদের সাথে মিলিত হতে পেরে এবং তাদের কাছ থেকে পজেটিভ সাড়া পেয়ে তিনি ভীষণ খুশি এবং ভবিষ্যতেও এই পরিস্থিতিতে কাজ চালানোর ক্ষেত্রে এইগুগল মীটের মাধ্যমে সভা করে অনেক বিষয় আলোচনা করা সম্ভব হবে সবার পক্ষে।

Related posts

নারী নির্যাতনের প্রতিবাদে মিছিল

E Zero Point

কাটোয়ায় কর্মবিরতিতে শামিল এনএইচএমের কর্মীরা

E Zero Point

চার বছর ধরে কল আছে কিন্তু জল নেই মেমারিতে, ক্ষোভে ফুঁসছে গ্রামবাসী

E Zero Point

মতামত দিন