12/07/2026 : 11:05 AM
আমার দেশকৃষি-পরিবেশ

ই-গোপালা অ্যাপ –এর সূচনা করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল প্দেশীয় প্রজাতির গরুর বংশ বৃদ্ধি তথা গোপালকদের জন্য তথ্য সম্বলিত এক সুসংবদ্ধ ই-গোপালা অ্যাপের সূচনা করবেন। এই উপলক্ষে প্রধানমন্ত্রী বিহারে মৎস্য চাষ ও পশুপালন ক্ষেত্রের সঙ্গে যুক্ত একাধিক উদ্যোগেরও সূচনা করবেন।

দেশীয় প্রজাতির গরুর বংশ বৃদ্ধি ঘটাতে এবং গরু প্রতিপালনের ক্ষেত্রে গোপালকদের সময় মতো উপযুক্ত তথ্য সরবরাহের জন্য এই অ্যাপ চালু করা হচ্ছে। বর্তমানে দেশে গবাদি পশুর উপযুক্ত প্রতিপালনের ক্ষেত্রে সহায়তাদানের কোনও ডিজিটাল প্ল্যাটফর্ম নেই। তাই, এই অ্যাপটি গোপালকদের বিভিন্ন বিষয়ে সময় মতো সঠিক তথ্য দিয়ে সাহায্য করবে।

পশুপালন ক্ষেত্রের সঙ্গে যুক্ত একাধিক কর্মসূচির সূচনা

প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় গোকুল মিশনের আওতায় বিহারের পুর্ণিয়াতে অত্যাধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি সিমেন বা বীর্য সংরক্ষণ কেন্দ্রের সূচনা করবেন। এই সংরক্ষণ কেন্দ্রটি গড়ে তুলতে ৮৪ কোটি ২৭ লক্ষ টাকা খরচ হয়েছে। বিহার সরকার এই সংরক্ষণ কেন্দ্রটির জন্য ৭৫ একর জমি দিয়েছে। এই বীর্য সংরক্ষণ কেন্দ্রটি থেকে প্রতি বছর ৫০ লক্ষ ডোজ সিমেন উৎপাদন করা সম্ভব হবে।

প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় গোকুল মিশনের আওতায় পাটনাতে প্রাণী বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে একটি আইভিএফ ল্যাবের সূচনা করবেন। এই পরীক্ষাগারটিতে দেশীয় প্রজাতির গরুর বংশ বৃদ্ধি এবং দুধের উৎপাদনশীলতা বাড়ানোর ক্ষেত্রে একাধিক গবেষণামূলক কাজকর্ম পরিচালিত হবে।

এছাড়াও, প্রধানমন্ত্রী বেগুসরাই জেলায় বারোনী মিল্ক ইউনিয়নের পক্ষ থেকে রাষ্ট্রীয় গোকুল মিশনের আওতায় সহায়তাপ্রাপ্ত কৃত্রিম প্রজনের ক্ষেত্রে সেক্স সর্টেড সিমেন পদ্ধতি ব্যবহারের সূচনা করবেন। এই পদ্ধতি ব্যবহার করে ৯০ শতাংশের বেশি ক্ষেত্রে গাভির জন্ম দেওয়া সম্ভব হবে। একইভাবে, দুগ্ধ উৎপাদনশীলতার হার দ্বিগুণ বাড়াতে সাহায্য করবে।

Related posts

যুবকের বুকে মিনাক্ষির ট্যাটু

E Zero Point

২০২০-র জুলাই মাসের অপরিশোধিত তেল উৎপাদন ২,৬৩৩.৫৯ টিএমটি

E Zero Point

সাতগেছিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে মালডাঙ্গা-মেমারি বাস, আহত প্রায় ২৫

E Zero Point

মতামত দিন