18/07/2026 : 1:02 PM
টলি-বলি-কলি-হলিবিনোদন

‘গেম অব থ্রোনস’ অভিনেত্রী ডায়ানা রিগের জীবনাবসান

‘গেম অব থ্রোনস’ এবং ‘দ্য অ্যাভেঞ্জার্স’ তারকা ডায়ানা রিগ ৮২ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। ব্রিটেনের কিংবদন্তি এই অভিনেত্রী ক্যানসারে আক্রান্ত ছিলেন।

রিগের মেয়ে অভিনেত্রী রাচেল স্টার্লিংকে উদ্ধৃত করে ব্রিটিশ গণমাধ্যম দ্য সান জানিয়েছে, ছয় মাস ক্যানসারের সঙ্গে লড়াই করে বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে নিজের বাড়িতে ‘শান্তিতে’ পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি।

‘আমার প্রিয় মা সকালের দিকে ঘুমের ভেতর মারা গেছেন। পরিবারের সবাই তার পাশে ছিলেন,’ জানিয়ে রাচেল বলেন, ‘গত মার্চে মায়ের ক্যানসার ধরা পড়ে।’

‘গেম অব থ্রোনস’-এর জনপ্রিয় চরিত্র লেডি ওলেন্না টাইরেল করার বেশ আগে ডায়ানা রিগ হয়েছিলেন বন্ডগার্ল। ১৯৬৯ সালের ‘অন হার ম্যাজিস্টিস সিক্রেট সার্ভিস’-এ তিনি ছিলেন ট্রেসি বন্ড। এরও আগে ১৯৬১ সালে ব্রিটিশ টিভি সিরিজ ‘দ্য অ্যাভেঞ্জার্স’-এও দেখা গেছে। তা ছাড়া ‘এভিল আন্ডার দ্য সান’, ‘জুলিয়াস সিজার’ বা ‘দ্য গ্রেট মাপেট কেপার’-এর মতো জনপ্রিয় ও দর্শকনন্দিত ছবিগুলোতেও দেখা গেছে তাকে।

মেধাবী এই অভিনেত্রী ‘মাদার লাভে’ অভিনয়ের জন্য ১৯৯০ সালে বাফটা টিভি অ্যাওয়ার্ড জয় করেন। ২০০০ সালে পান বাফটা স্পেশাল অ্যাওয়ার্ড।

Related posts

আবৃত্তি পাঠশালার শিক্ষার্থীরা কলকাতার মঞ্চে

E Zero Point

নতুন প্রাণের স্পন্দনে বর্ষবরণ, মেতে উঠল কচিকাচারা

ezeropoint

বছর শেষে ইমনের বাউল উপহার – রুদ্রনীলের কণ্ঠে ‘প্রাণনাথ’ শুনে মোহিত হল দেশ বিদেশের দর্শক

E Zero Point

মতামত দিন