27/08/2026 : 10:31 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

কালনায় বিশ্বকর্মা পূজো জৌলুসহীনঃ কর্মহীন শ্রমিকের পাশে ইউনিয়ন

জিরো পয়েন্ট নিউজ – রীতা ভট্টাচাৰ্য, কালনা, ১৩ সেপ্টেম্বর, ২০২০:


ধূমধাম করে হওয়া বিশ্বকর্মা পুজো এ বছর জৌলুসহীন কালনা বাস স্ট্যান্ডের। প্রতি বছরই কালনা বাস ইউনিয়নের তরফে নানান ধুমধামের সাথে বিশ্বকর্মা পুজোর আয়োজন করে তারা। কিন্তু এ বছর চিত্রটা একটু অন্য রকম, বিশ্বকর্মা পুজোর জন্য জমানো ফান্ড থেকে এ বছর করোনা পরিস্থিতির মধ্যে সমস্ত শ্রমিককে সাহায্য করা হয়েছে। আর সেই কারণেই এ বছর সমস্ত জাঁকজমক বন্ধ।

এমনই পোস্টার লাগানো হয়েছে কালনা বাসস্ট্যান্ড চত্বরে। এ বিষয়ে কালনা বাস ইউনিয়নের তরফ থেকে জানানো হয়েছে, লক ডাউনের মধ্যে কাজ না থাকা শ্রমিকদের পাশে দাঁড়াতে সমস্ত শ্রমিকদের পাঁচশো টাকা করে আর্থিক এককালীন অনুদান দেওয়া হয়েছে।

পাশাপাশি সমস্ত বাসচালক এবং বাসের সাথে যুক্ত কর্মীদের কিছু খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে। সেই কারণে এ বছর ফান্ড একদমই নেই বললেই চলে, আর সেই কারণেই শুধুমাত্র পুজোর আচার টুকু পালন করা হবে এই বছর। আগামী বছর সমস্ত ঠিকঠাক থাকলে জাঁকজমক করে ফের পুজো করা হবে বলে জানিয়েছেন বাস ইউনিয়নের সদস্যরা।

Related posts

জাওয়াদ দুর্যোগের ফলশ্রুতি পাকা ধানের দফারফা দক্ষিণ দামোদর এলাকায়

E Zero Point

স্বাস্থ সাথির কার্ড তৈরিতে ব্যাপক ভিড় রানীরহাটে

E Zero Point

উদ্বৃত্ত খাবার বিলি বর্ধমানে

E Zero Point

মতামত দিন