22/07/2026 : 10:11 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমুর্শিদাবাদ

রাস্তার বেহাল দশা, ভোগান্তি এলাকাবাসীদের

জিরো পয়েন্ট নিউজ – মোঃ ইজাজ আহামেদ, মুর্শিদাবাদ, ১৯ সেপ্টেম্বর, ২০২০:


সুতির অরঙ্গাবাদের কয়াডাঙ্গার রাস্তার বেহাল দশা। একটু বৃষ্টি হলেই রাস্তায় জল জমে যায়, মনে হয় যেন কোন ছোট নদী। রাস্তার জল যাওয়ার ড্রেন না থাকায় জল জমে যায় বলে জানা গিয়েছে। এই কয়াডাঙ্গার রাস্তার ধারে সবজি ও মাছের বাজার অবস্থিত । একটি ব্যাংক ও প্রাথমিক বিদ্যালয় রয়েছে এখানে। ফলে এলাকাবাসী দৈনন্দিন জিনিসপত্র কিনতে এসে এবং ব্যাংকে আসার তাগিদে ভোগান্তির শিকার হতে হচ্ছে।

অনেক দিন ধরে রাস্তাটি এই অবস্থায় থাকলেও এবং এলাকাবাসী অভিযোগ করলেও কোনো সুরাহা মেলেনি। এই রাস্তা দিয়ে অরঙ্গাবাদ, সুতি থানা, ছবিঘাটি ও এন এইচ ৩৪-এ যাওয়া যায়। তাই এই রাস্তাটি এলাকাবাসীদের কাছে খুব গুরুত্বপূর্ণ। শীঘ্রই রাস্তাটি মেরামত করার আর্জি এলাকাবাসীদের।

Related posts

টিকিট না পেয়ে তৃণমূল প্রধান নির্দল প্রার্থীঃ ভোটারদের প্রভাবিত করার অভিযোগ মেমারিতে

E Zero Point

পূর্ব বর্ধমানের ৮ বিধানসভায় ভোট, ১৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

E Zero Point

লকডাউনে কর্মহীনঃ ঋণের বোঝা নিয়ে আত্মঘাতী যুবক

E Zero Point

মতামত দিন