27/02/2026 : 8:25 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদসভা মঞ্চে বিভিন্ন দল থেকে তৃণমূলে যোগদান সাতগেছিয়ায়

জিরো পয়েন্ট নিউজ – অনন্যা পাল, সাতগেছিয়া, ২০ সেপ্টেম্বর, ২০২০:


মেমারি দু’নম্বর ব্লক অন্তর্গত সাতগেছিয়া দু’নম্বর পঞ্চায়েতের অধীনে বরোয়া বাজারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলে | বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে এবং কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে এই প্রতিবাদ কর্মসূচি | কোথাও বাইক নিয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করা আবার কোথাও দেখা গেছে মঞ্চ করে প্রতিবাদে সামিল হয়েছে তৃণমূলের কর্মীরা | অনেক জায়গায় এই প্রতিবাদ কর্মসূচিকে সামনে রেখে বিভিন্ন দল থেকে এসে যোগদান যোগ দান করতেও দেখা গেছে অনেককে |


এই সভায় উপস্থিত ছিলেন মেমারির বিধায়ক মাননীয়া নার্গিস বেগম, পূর্ব বর্ধমান জেলার পরিষদের সহ-সভাপতি দেবু টুডু, মেমারি দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোঃ ইসমাইল, মেমারির দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মামুনি মুর্মু, মেমারি মেমারি ২ ব্লক যুব সভাপতি কুন্তল মন্ডল ও আরো বিশিষ্টজনেরা |


আজ এই প্রতিবাদ সভা থেকে বিধায়ক নার্গিস বেগমের হাত থেকে সিপিএম ও বিজেপির ১৮টি পরিবার তৃণমূলের দলীয় পতাকা তুলে নিয়ে আগামী দিনে তৃণমূলের উন্নয়ন যজ্ঞে শামিল হলেন ||

Related posts

পঞ্চায়েত প্রধানকে কাজ করতে দিচ্ছে না শাসকদলের দুষ্কৃতীরা

E Zero Point

শেকলবন্দি অবস্থায় মৃত্যুর প্রহর গুনছে হাসানুর হোসেন

E Zero Point

মঙ্গলকোটে তৃণমূল কংগ্রেসের বাইক মিছিল

E Zero Point

মতামত দিন