26/08/2026 : 8:45 PM
আমার বাংলাচুঁচুড়াদক্ষিণ বঙ্গহুগলি

চুঁচুড়ায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের মাধ্যমে সেবা সপ্তাহ পালনকরল বিজেপি

জিরো পয়েন্ট নিউজ – রূপাঞ্জন রায়, চুঁচুড়া, ২০ সেপ্টেম্বর, ২০২০:


হুগলি জেলার চুঁচুড়ায় সুড়েপাড়া এলাকায় একটি লজে শনিবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় হুগলি জেলা বিজেপির যুব মোর্চার উদ্যোগে । নরেন্দ্র মোদির ৭০ তম জন্মদিন উপলক্ষে সেবা সপ্তাহ পালন চলছে রাজ্য জুড়ে। সেই মতই জেলা বি জে পি র যুবনেতা জয় রাজপাল এর নেতৃত্বে জেলার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সেবা প্রদান সামাজিক কার্যক্রম চলছে।সেই কর্মকাণ্ডের একটি আজকের রক্তদান শিবির। এদিনের এই রক্তদান শিবিরে মোট ৩০ জন রক্ত দান করেন। আজকের শিবিরে যুবনেতা জয়রাজ পাল জানান, ” রক্তদান জীবন দান।রক্ত কৃত্রিম উপায়ে কোনভাবেই তৈরি করা যায় না। তাই মানবতার টানে ভয় নেই রক্ত দানে। আজ উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি গৌতম চ্যাটার্জি, রাজ্য সভাপতি জয়প্রকাশ মজুমদার, স্বপন পাল সহ অন্যান্য বিজেপি নেতা কর্মীরা।

Related posts

পূর্ব বর্ধমান সহ কিছু জেলায় নতুন ব্লক সভাপতির নাম ঘোষণা করল তৃণমূল

E Zero Point

সচেতনতার সাথে সৌভ্রাতৃত্বের প্রচারে মেমারি থানা

E Zero Point

পূর্ব বর্ধমানে গত ২৪ ঘন্টায় সর্বকালীন রেকর্ড ৬০০ জন করোনা আক্রান্ত, শুধু বর্ধমানে ১৮২ জন

E Zero Point

মতামত দিন