30/09/2026 : 10:28 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

করোনা আবহে টোটো চালক ও যাত্রীদের নিরাপত্তায় সচেতনতা শিবির মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ৭ অক্টোবর ২০২০:


আজ মেমারি নতুন বাসষ্ট্যান্ডে পূর্ব বর্ধমান সদর ইকো রিক্সা পুলার ইউনিয়ন এর মেমারি শাখা (শহর ও গ্রামীন) উদ্বোধন হলো। এছাড়াও টোটো চালক ও যাত্রীদের নিরাপত্তা, করোনা আবহে সকলের সচেতনতা সম্পর্কে অবহিত করা হয়। এছাড়াও সরকার নির্ধারিত নিয়ম মেনে পুজোর সময় টোটো রিক্সা কে যাতে ই-রিক্সায় পরিণত করা যায়  সে বিষয়ে আই.এন.টি.টি.ইউ.সি এর অধীনস্থ টোটো চালকদেরকে অবহিত করা হয়।

এদিন উপস্থিত ছিলেন আই.এন.টি.টি.ইউ.সির পূর্ব বর্ধমান জেলা সভাপতি ইফতিকার আহমেদ। পূর্ব বর্ধমান সদর ইকো রিক্সা পুলার ইউনিয়ন এর সভাপতি অভিজিৎ নন্দী। মেমারি পৌরসভার প্রসাশক স্বপন বিষয়ী, প্রশাসক বোর্ডের সদস্য সুপ্রিয় সামন্ত, তৃণমূল নেতা নিত্যানন্দ ব্যানার্জী, তৃণমূল যুব সভাপতি জিতেন্দ্র সিং, আই.এন.টি.টি.ইউ.সির মেমারি নিউ বাসষ্ট্যান্ড বাস-ট্রেকার শ্রমিক ইউনিয়নের শহর সম্পাদক সুকান্ত হাজরা(বাবু) সহ অন্যান্য নেতৃত্ব।

Related posts

বুদ্ধ পূর্নিমায় দেশ বিদেশের ভিক্ষু সমাবেশ

একই সময় সিপিএম ও বিজেপির জোড়া অবরোধ কর্মসূচির সাক্ষী রইল মেমারি শহর

ezeropoint +91 7797331771

প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের মৃতদেহ উদ্ধারঃ রহস্যজনক মৃত্যুকে ঘিরে উত্তেজনা মেমারিতে

ezeropoint +91 7797331771

মতামত দিন