29/08/2026 : 10:43 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

পথশ্রী অভিযানের রাস্তা শিলান্যাস সমুদ্রগড়ে

জিরো পয়েন্ট নিউজ – প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ৭ অক্টোবর, ২০২০:


পশ্চিমবঙ্গ সরকারের পথশ্রী অভিযানের মাধ্যমে সারা রাজ্য জুড়ে শুরু হয়েছে ১২ হাজার কিলোমিটার রাস্তা তৈরীর শিলান্যাস। পূর্বস্থলী ১ ব্লকের সমুদ্রগড় পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ বাটি বণিকপাড়ায় পাকা রাস্তা রক্ষণাবেক্ষণের শিলান্যাস হলো। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি বিশ্বনাথ ঘোষ, পঞ্চায়েত সমিতির কর্মাদক্ষ রঞ্জিত দেবনাথ, শিক্ষক অলক বিশ্বাস সহ আরো অনেকে। বণিক পাড়া থেকে বিদ্যানগর বাজার পর্যন্ত যাওয়ার পাকা রাস্তার রক্ষণাবেক্ষণের শিলান্যাস হল।  এছাড়াও দক্ষিণ বাটির মুক্তমঞ্চ সংলগ্ন একটি নতুন ঢালাই রাস্তার শিলান্যাস করলেন অঞ্চল সভাপতি বিশ্বনাথ ঘোষ।

Related posts

জাতীয় চিকিৎসক দিবসে মেমারির বিধায়কের পক্ষ থেকে সম্মানজ্ঞাপন

E Zero Point

বন্যার জলে ভাসল গলসীর দাদপুর গ্রাম

E Zero Point

খুনের আসামিকে জীবনের বাজি রেখে ধরলেন পূর্ব বর্ধমানের সিভিক ভলেন্টিয়ার

E Zero Point

মতামত দিন