29/08/2026 : 4:03 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারি সাতগেছিয়ায় আদিবাসী সংগঠনের ডেপুটেশন

জিরো পয়েন্ট নিউজ – অনন্যা পাল, সাতগেছিয়া, ১৩ অক্টোবর, ২০২০:


মেমারির সাতগাছিয়াতে ফুলো ঝানো সাউতা সুসীর গা নামে একটি আদিবাসী সংগঠনের পক্ষ থেকে ৯ দফা দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় । পাশাপাশি একটি গণ ডেপুটেশনে দেওয়া হয় বিএলআরও অফিসে ।
দাবীপত্রে জানানো হয় যে, আদিবাসীদের বসত ভিটার তদন্ত সাপেক্ষে রেকর্ড করতে হবে, ব্লকের সকল শ্বশান রেকর্ড করতে হবে, আদিবাসী মহিলাদের নির্যাতন বন্ধ করতে হবে ইত্যাদি সহ মোট ৯ দফা দাবি নিয়ে সাতগাছিয়া বিএলআরও অফিসে ডেপুটেশন জমা দেয় আদিবাসী সংগঠনের সদস্যরা । এছাড়াও তারা একটি মিছিল করে । মিছিলটি সাতগাছিয়া বাজারের বিভিন্ন পথ পরিক্রমন করে এসে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় । অবশেষে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা।

Related posts

সুজাপুর বিস্ফোরণঃ দিনভর চলল রাজনীতি

E Zero Point

তারাপীঠ যাওয়ার পথে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনা

E Zero Point

স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে শীত বস্ত্র বিতরণ

E Zero Point

মতামত দিন