29/08/2026 : 6:01 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

বিজেপির ভাবধারা প্রচারে মেমারিতে বুকস্টল

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক,  মেমারি, ২৫ অক্টোবর, ২০২০:


মেমারি ষ্টেশনবাজার দুর্গাপুজো মন্ডপের কাছে ভারতীয় জনতা পার্টি মেমারি নগর মন্ডলের পক্ষ থেকে গত শনিবার একটি বুকস্টল উদ্বোধনে উপস্থিত ছিলেন বর্ধমান জেলার সাধারণ সম্পাদক সুনীল গুপ্ত এবং জেলা সংখ্যালঘু সভাপতি শেখ শামীম, মেমারি মন্ডলের অবজারভার সঞ্জয় সিকদার এবং মেমারি বিজেপির মন্ডল সভাপতি মানস কুমার মন্ডল ও মেমারি নগর মন্ডল এর সকল বিজেপি কার্যকর্তারা।

মেমারি বিজেপির মন্ডল সভাপতি মানস কুমার মন্ডল জানান যে, ভারতীয় জনতা পার্টীর ভাবধারা প্রচারের লক্ষ্যে এই বুকস্টল। পুজোর সময় আগত সকল দর্শনার্থীদের মধ্যে ভারতীয় সংস্কৃতির প্রসার করছি আমরা।

Related posts

মেমারিতে দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তির মৃত্যু

E Zero Point

পশ্চিম বর্ধমানের অধ্যাপিকা মোনালিসা দাস কি পার্থ ঘনিষ্ঠ? ইডির কড়া নজরে

E Zero Point

সমুদ্রগড় অঞ্চল তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী

E Zero Point

মতামত দিন