07/09/2026 : 1:02 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

বাইক ও গাড়ির মুখোমুখি ধাক্কা, মৃত ২

জিরো পয়েন্ট নিউজ – লক্ষণ দেবনাথ, পূর্বস্থলী,  ৩১ অক্টোবর,  ২০২০:


আজ দুপুর ২.৪৫ নাগাদ এসটিকেকে রোডে পূর্বস্থলী থানা ও কাটোয়া সীমান্তবর্তী বরডাঙ্গা গ্রামের কাছে হঠাৎ বাইক ও চারচাকা গাড়ির মুখোমুখি ধাক্কা লাগে। ঘটনাস্থলে বাইক আরোহীর মৃত্যু হয়। জখম আরও ৪ জন। বাকি একজন হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথে মারা যায়। মৃত যাত্রীর নাম শেখ আব্দুল রহিম (১৮) বাড়ি দক্ষিণ ২৪ পরগনা মহেশতলায়। মৃত বাইক আরোহী র পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি ঘটনাস্থলে পূর্বস্থলী থানার প্রশাসন এসে গাড়ির বাকি যাত্রীদের হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় । পূর্বস্থলী ২ এর প্রাক্তন বিধায়ক তপন বাবু বলেন বেপরোয়াভাবে বাইক চালানোর ফলে মূলত এই ঘটনা। এই ঘটনা কে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ।

Related posts

বগপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মেলন

ezeropoint +91 7797331771

নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্ট থেকে নিচে পড়ল ইঁট বোঝাই ট্রাকটর! মৃত্যু চালকের

ezeropoint +91 7797331771

পূর্ব বর্ধমানে করোনায় দ্বিতীয় মৃত্যু! মেমারির পর এবার খন্ডঘোষে

ezeropoint +91 7797331771

মতামত দিন