30/08/2026 : 7:56 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

বাসের সাথে ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ১৩ নভেম্বর ২০২০:


শুক্রবার বিকেল ৫টা নাগাদ মেমারি সাতগেছিয়া রোডে একটি যাত্রী বোঝায় শুটরাঘাট ভায়া কাইগ্রাম মেমারি রুটের বাস সাতগেছিয়ার দিকে যাচ্ছিল। একটি বাইক সাতগেছিয়া থেকে মেমারির দিকে আসছিল। শংকরপুর এবং গন্তারের মাঝে বাইকটি একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ডানদিকে ধাক্কা মারে। বাইক ও চালক ছিটকে রাস্তার ধারে পড়ে গিয়ে গুরুতর জখম হয়।

এলাকার মানুষ ঘটনাস্থল থেকে বাইক আরোহীকে উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত বাইক আরোহীর এখনো পর্যন্ত পরিচয় জানা যায়নি। বাসের ড্রাইভার ও খালাসি পলাতক। বাসটি পুলিশ আটক করেছে।

 

Related posts

মেমারি রাধাকান্তপুরের নাবালিকাকে কিডন‍্যাপ, গ্রেপ্তার ১

E Zero Point

নিমো জিটি রোডে পথদুর্ঘটনাঃ লরি চালক গ্রেপ্তার

E Zero Point

মেমারিতে বামফ্রন্টের অবস্থান সভা

E Zero Point

মতামত দিন