26/08/2026 : 9:26 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গমুর্শিদাবাদ

ফরাক্কার নিশিন্দ্রা এলাকায়পথ অবরোধ করে বিক্ষোভ

জিরো পয়েন্ট নিউজ – রাজেন্দ্র নাথ দত্ত, মুর্শিদাবাদ, ২৬ নভেম্বর, ২০২০:


মুর্শিদাবাদ জেলার ফরাক্কার নিশিন্দ্রা এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় এলাকা বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য একেই রাস্তার অবস্থা বেহাল দশা আর এই রাস্তার উপরে দিনে রাতে চলে বহু গাড়ি, তার ফলে রাস্তায় প্রচুর ধুলো উড়ে এবং সেই ধুলো গিয়ে বাড়ির ভেতরে ঢুকে পরে তার জেরে সেই ধুলোর জন্য শরীর খারাপ হয় ছোট ছোট বাচ্চাদের থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের, তাই স্থানীয় বাসিন্দাদের দাবি অবিলম্বে এই রাস্তা ঠিক করতে হবে বা রাস্তার উপরে দুই বেলা ভালোভাবে জল দিতে হবে তার জেরে আজকে স্থানীয় বাসিন্দারা রাস্তার উপর বাঁশ দিয়ে পথ অবরোধ করে। স্থানীয় বাসিন্দাদের আরোও দাবি নিশিন্দ্রা এলাকার সামনে কিছুটা অংশ জল দেওয়া হলেও এই রাস্তার উপরে ভিতরে গ্রাম গুলোতে জল দেওয়া হয়না তার ফলে চরম অসুবিধার মধ্যে পড়তে হয় স্থানীয় এলাকাবাসীদের, তাই যতক্ষণ না দুই বেলা জল দেওয়া হবে না ততক্ষণ এই বিক্ষোভ চালিয়ে যাবে বলে জানান স্থানীয় এলাকাবাসীরা।

Related posts

সদিচ্ছা ফাউন্ডেশন উদ্যোগে সম্প্রীতির ঈদ মিলন উৎসব

E Zero Point

শতাধিক ছবি নিয়ে চিত্র প্রদর্শনী

E Zero Point

করোনায় প্রয়াত মেমারির বিশিষ্ট চিকিৎস উত্তম বিষয়ী

E Zero Point

মতামত দিন