30/08/2026 : 12:29 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গমুর্শিদাবাদ

সামসেরগঞ্জ থানার ওসির বিদায় সংবর্ধনা

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মুর্শিদাবাদ, ৭ ডিসেম্বর, ২০২০:


মুর্শিদাবাদ জেলা পুলিশে বদলি হলেন সামসেরগঞ্জ থানার ওসি অমিত ভকত। পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সামসেরগঞ্জ ব্লক শাখার উদ্যোগে আজ, সোমবার বিদায় অনুষ্ঠান করা হয়। বিদায়ী ভারপ্রাপ্ত আধিকারিক অমিত ভকত মহাশয়কে পুষ্পস্তবক, বই ও অন্যান্য উপহার তুলে দেন সংগঠনের কর্মীরা। উপস্থিত ছিলেন সামসেরগঞ্জ ব্লক সভাপতি গোলাম কাদের, জেলা সহ সভাপতি মাসুদ রহমান, জেলা সাধারণ সম্পাদক
মেজাউর রহমান,জেলা সম্পাদক সোমনাথ কর, সম্পাদক জোনাল কাউন্সিল বলরাম দাস, শিক্ষিকা সেলিনা মিরদা ও কবি মোঃ ইজাজ আহামেদ।

এই বিদায়ী অনুষ্ঠানে গোলাম কাদের বলেন, “প্রশাসনিক দক্ষতার পাশাপাশি শিক্ষা ও সংস্কৃতির প্রতি আন্তরিক অবদান উনাকে অন্য উচ্চ জায়গায় নিয়ে যাবে। অমিত বাবুকে সামশেরগঙ্জবাসী ভুলবে না!”

Related posts

তৃণমূলের ব্লক সভাপতিদের নাম ঘোষণা হওয়ার পর বিক্ষোভ মেমারিতে

E Zero Point

অঙ্ক পরীক্ষার দিন ঘটে গেল বড়ো বিপদ পূর্ব বর্ধমানে

E Zero Point

লকডাউনের মাঝে মাস্ক পরে বিয়ে করলেন পূর্ব বর্ধমানের যুবক-যুবতী

E Zero Point

মতামত দিন