26/08/2026 : 4:46 PM
আমার বাংলাউত্তর ২৪ পরগনাদক্ষিণ বঙ্গ

শীত পড়তেই পুলিশের কম্বল বিতরণ

জিরো পয়েন্ট নিউজ – শ‍্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা, ৭ ডিসেম্বর, ২০২০:


ট্রাফিক পুলিশের উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠান পালিত হলো হাসনাবাদে। হাসনাবাদ ট্রাফিক পুলিশের ভারপ্রাপ্ত আধিকারিক শ্যামল কুমার দাসের তত্ত্বাবধানে।

এদিন এই শীতকালীন দুস্থ মানুষদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এদিনের অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বসিরহাট পুলিশ জেলার ডি এস পি ট্রাফিক আনন্দজিৎ হোঁড়, এছাড়াও ছিলেন হাসনাবাদের সি আই অরূপ কুমার সরকার। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে শতাধিক দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয় হাসনাবাদ ট্রাফিক পুলিশের পক্ষ থেকে।

একই মঞ্চ থেকে এদিন কম্বল বিতরণ ছাড়াও দুজন সিভিক ভলেন্টিয়ার ফোর্সকে বিগত দিনে তাদের ভালো কাজের নিরিখে বিশেষ সম্মানের সম্মানিত করা হয়। মন্টু দাশ ও সনাতন সরকার নামে এই দুই সিভিক ভলেন্টিয়ার কর্মির হাতে পুরষ্কার তুলে দিলেন ট্রাফিক ডিএসপি আনন্দজিৎ হোড়।

তিনি বলেন প্রশাসন মানুষের পাশে আছেন এটাই এই ছোট্ট প্রয়াসের মধ্য দিয়ে মানুষের কাছে পৌছে দেওয়া হলো, আগামী দিনে আরো বেশী করে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সেবায় নিয়োজিত হওয়া যায় সেদিকেই নজর দিতে হবে।

Related posts

দিদির সুরক্ষা কবজ কর্মসূচি মেমারি দু নম্বর ব্লকে

E Zero Point

বৈদ্যপুর বিদ্যুৎ দপ্তরে বামপন্থীদের বিক্ষোভ

E Zero Point

পান্ডুয়া ব্লকের জামনা অঞ্চলে প্রতিবাদ সভা করল তৃণমূল

E Zero Point

মতামত দিন