26/08/2026 : 4:46 PM
আমার বাংলাউত্তর ২৪ পরগনাদক্ষিণ বঙ্গ

পুরোহিতদের রক্তে, বাঁচবে দুরারোগ্য রোগে আক্রান্তদের জীবন

জিরো পয়েন্ট নিউজ – শ‍্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা, ৭ ডিসেম্বর, ২০২০:


রাজ্য সনাতন ধর্মের ট্রাস্টের উদ্যোগে রক্ত দানে এগিয়ে আসলো পুরোহিত সমাজ।

এবার তাদের রক্তে মুমূর্ষু রোগীর জীবন বাঁচবে, তাই পুরোহিতদের রক্তদান শিবির,এ এক অভিনব উদ্যোগ।

উওর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার বসিরহাট পৌরসভা টাউন হল মাঠে পুরোহিতরা রক্তদাতা শিবির অয়োজন করলো।

বসিরহাট এক নম্বর ব্লকে প্রায় আড়াই হাজার সনাতন ধর্মের ব্রাহ্মণ রয়েছে ।এবার তারা মুক্তমঞ্চ বেধে মুমূর্ষু রোগীর জীবন বাঁচানোর সংকল্প নিল। একদিকে থ্যালাসেমিয়া আক্রান্ত অন্যদিকে হেপাটাইসিস-বি আক্রান্তদের জন্য এই রক্তদান শিবির।

করোনাকালে যেভাবে রক্ত সংকট দেখা দিয়েছে। পাশে দাঁড়াতে রক্তদান শিবিরের আয়োজন করলেন রাজ্য সনাতন ধর্মের ট্রাস্টি বোর্ড। এই বোর্ডের সম্পাদক শ্রীধর গোস্বামী বসিরহাট মহাকুমার সভাপতি গোবিন্দ চক্রবর্তী সহ ব্রাহ্মণ পুরোহিতদের যৌথ উদ্যোগে এবার টাউন হল খোলা মাঠে রক্ত দিলেন কয়েকশো পুরোহিত। বাদ গেলোনা মহিলা পুরোহিতরাও ব্রাহ্মসমাজের রক্তদানে অনুষ্ঠানে দেখা গেল মুসলিম সম্প্রদায়ের রক্তদাতাদের। সর্বধর্ম সমন্বয় মিলিত মেলবন্ধন তাই এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বসিরহাটের মানুষ।

এই মঞ্চে উপস্থিত ছিলেন বসিরহাটের দক্ষিণের বিধায়ক দিপেন্দু বিশ্বাস সহ বিশিষ্টজনেরা। পুরোহিতদের রক্তদানের মধ্য দিয়ে বার্তা গেল সম্প্রীতির বাংলা, এটা সংস্কৃতি কৃষ্টি সমন্বয়ে তৈরি সব ধর্মের মানুষের পীঠ স্থান।

Related posts

স্বাধীনতা দিবসের আগে ৫০টি বাইক আটক মেমারিতে

E Zero Point

আজ রাজ্যে সম্পূর্ণ লকডাউন , আগষ্টের লকডাউনে আবার দিনক্ষণ পরিবর্তন

E Zero Point

তারাপীঠ যাওয়ার পথে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনা

E Zero Point

মতামত দিন