27/08/2026 : 1:41 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

কৃষিবিল প্রত‍্যাহারের দাবিতে মেমারিতে তৃণমূলের মহামিছিল

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ১২ ডিসেম্বর ২০২০:


একদিকে সিন্ধু বর্ডারে অবস্থানরত‌ কৃষকরা দেশজুড়ে কৃষিবিলের প্রতিবাদে আন্দোলনের ডাক দিয়েছে অন‍্য দিকে কৃষক আন্দোলনকে সমর্থন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তারই নির্দেশে কৃষিবিল প্রত‍্যাহারের দাবিতে যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ মেমারিতে মহামিছিল করা হয়।
মেমারি পৌরসভার সামনে থেকে এই মিছিল শুরু হয়ে শেষ হয় চকদিঘী মোড়ে। আজকের এই মিছিলে তৃণমূল কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের যোগদান ছিল দেখার মতো।

মেমারি যুব তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সৌরভ সাঁতরার নেতৃত্বে যুব তৃণমূলের মহা মিছিলে উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়িকা নার্গিস বেগম, মেমারি পৌরসভার প্রশাস বোর্ডের সদস্য সুপ্রিয় সামন্ত, মেমারি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অচিন্ত্য চট্টপাধ‍্যায়, সহ সভাপতি আশিষ ঘোষ দোস্তিদার, ছাত্রনেতা মুকেশ শর্মা প্রমুখ তৃণমূল নেতৃত্ব।

Related posts

লাইব্রেরীতে পুলিশ, চক্ষু চড়কগাছ পাঠকদের

E Zero Point

আবার শুট আউট পূর্ব বর্ধমানে, ব্যবসায়ী খুন

E Zero Point

রং খেলার দিনে পথ দুর্ঘটনায় মৃত্যু হল যুবকের

E Zero Point

মতামত দিন