06/09/2026 : 10:33 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

পূ্র্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মনোনীত সুপ্রিয় সামন্ত

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ২ জানুয়ারি ২০২১:


মেমারি শহরের সকলের প্রিয় গুটেন দা। যিনি সবসময় মানুষের হয়ে কাজ করে চলেছেন প্রতিনিয়ত। করোনা পরিস্থিতিতে লকডাউন চলাকালীন মানুষের পাশে যেমন তিনি সবসময় পাশে থেকেছেন ঠিক তেমনই রাজ্য সরকার তথা পার্টীর দলীয় প্রকল্পগুলি যাতে মানুষ সুবিধা লাভ করতে পারেন সেই কারণে তিনি প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত মানুষের সেবা করে চলেছেন।

আজ পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন দেবনাথ মেমারি পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য তথা জনপ্রিয় নেতা সুপ্রিয় সামন্তকে জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসাবে নিযুক্ত করলেন।

রাজ্যের মন্ত্রী তথা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন দেবনাথ জানান সুপ্রিয় সামন্তের সাংগঠনিক ক্ষমতায় দল আরও শক্তিশালী হবে।

নতুন দায়িত্বভার পাওয়ার সঙ্গে সঙ্গে ১০ নং ওয়ার্ডের তার সমর্থকেরা মেমারি চেকপোষ্ট থেকে মেমারি হাসপাতাল মোড়ে তৃণমূল কংগ্রেস ভবন পর্যন্ত জয়ধ্বনি দিতে দিতে মিছিল করেন।

জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুপ্রিয় সামন্ত জানান, তিনি ভাবতেই পারেননি এই পদে তিনি নিযুক্ত হবেন। মানুষের প্রতি তার দায়িত্ব অনেক বেড়ে গেলো। সামনের একুশে নির্বাচনকে সামনে রেখে লড়াই চালিয়ে যাবেন এই প্রতিশ্রুতি প্রদান করেন জেলাবাসীর কাছে।

Related posts

পঞ্চায়েত কর্মচারী সমিতি ৮০ জন অসহায় পরিবারের পাশে মেমারিতে

ezeropoint +91 7797331771

গরু পাচার মামলায় কি পুরন্দরপুর – পাচুন্দির নাম আসতে পারে?

“আমি চিরতরে দূরে চলে যাবো তবু আমারে দেবোনা ভুলিতে”- সম্প্রীতিক কবিকে সশ্রদ্ধ প্রণাম

ezeropoint +91 7797331771

মতামত দিন