16/07/2026 : 10:11 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

জেপি নাড্ডার সভা থেকে ফেরার পথে বিজেপি সমর্থকদের মারধর মঙ্গলকোটে

জিরো পয়েন্ট নিউজ – পরাগ জ্যোতি ঘোষ, গুসকরা, ৯ জানুয়ারি ২০২১:


শনিবার বৈকাল বেলায় জেপি নাড্ডার সভা থেকে ফেরার পথে গুরুতরভাবে আহত হল মঙ্গলকোটের লাখুরিয়া অঞ্চলের ৫২ নম্বর বুথের বিজেপি কর্মী জিতেন গড়াই ও স্বপন গড়াই। তারা অভিযোগ করেছেন তাদেরকে তৃণমূল আশ্রিত গুন্ডারা মারধর করে হাত ভেঙে দিয়েছে এবং রক্তাক্ত করেছে। প্রসঙ্গত উল্লেখযোগ্য আজ কাটোয়ায় জেপি নাড্ডা সভা কে কেন্দ্র করে পশ্চিম মঙ্গলকোট থেকে প্রচুর পরিমাণে ম্যাটাডোর করে বিজেপি সমর্থকরা যান এবং ফেরার পথে হঠাৎ আম ডোবে এই ঘটনা ঘটে। আহত দুই জন আমডোব গ্রামের বাসিন্দা। তারা বলেন চাকদার কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতী মারধর করেছে। তারা এর তীব্র প্রতিবাদ জানায়। তাদের বক্তব্য তারা জেপি নাড্ডার সভায় গিয়েছিলেন বলেই এভাবে তাদের উপর অত্যাচার করা হলো এবং এর সুবিচার আগামী বিধানসভা নির্বাচনে ঐসকল অত্যাচারীরা পেয়ে যাবে।

Related posts

মেমারিতে দুই নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার এক

E Zero Point

মগরায় ৭৫ তম স্বাধীনতা দিবসে বান্ধব সম্মিলনী ও লায়ন্স ক্লাবের আয়োজিত রক্তদান শিবির

E Zero Point

মন্ত্রীকন্যা অঙ্কিতার পর, একই স্কুলে আর এক ভুয়ো শিক্ষিকা!!!

E Zero Point

মতামত দিন