30/08/2026 : 3:14 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

স্বাস্থ্যকর্মীদের হাতে ফুল দিয়ে উৎসাহ প্রদান মন্ত্রী স্বপন দেবনাথের

জিরো পয়েন্ট নিউজ প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ১৬ জানুয়ারি ২০২১: 


পূর্বস্থলীর ব্লক হসপিটালে শুরু হল করোনা টিকাকরণ। এদিন পূর্বস্থলী ব্লক হসপিটালে ভ্যাকসিন দেওয়ার আগে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি সকল স্বাস্থ্যকর্মীদের হাতে ফুল দিয়ে উৎসাহ প্রদান করেন।

এদিন এই ক্যাম্পে স্বাস্থ্যকর্মীদের ভ্যাকসিন নেওয়ার জন্য উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এদিন হাসপাতালে প্রথম করোনা ভ্যাকসিন নিলেন হাসপাতালে সুইপার মন্টু মল্লিক। পূর্বস্থলী ব্লক হাসপাতালে ভ্যাকসিন নেন পূর্বস্থলীর দু নম্বর ব্লকের বিডিও সৌমিক বাকচী, পূর্বস্থলী ব্লক হসপিটালের বিএমওএইচ প্রশান্ত সরকার সহ বিভিন্ন স্বাস্থ্যকর্মীরা।

ভ্যাকসিন নেওয়া শেষে এদিন বিডিও সৌমিক বাকচী তিনি জানান, ভ্যাকসিন নেওয়ার সময় একটু কোনও ব্যথা লাগেনি, ভ্যাকসিন নেয়ার পরও সুস্থ রয়েছি কোনো সমস্যা হচ্ছে না, ধন্যবাদ জানাই সকল নার্সিং স্টাফ থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীদের, যেভাবে বিপদের মুহূর্তে কাজ করেছেন তাদের সকলকে।

Related posts

রক্তের স্রোতাধার নবগ্ৰাম ময়নাতে

E Zero Point

ঘুমে আচ্ছন্ন ড্রাইভার: মেমারিতে উল্টে গেল পাট বোঝায় লরি

E Zero Point

মেলায় করনো বিধিকে বুড়ো আঙ্গুল: নিয়মভঙ্গের ছবি মেমারিতে

E Zero Point

মতামত দিন