30/08/2026 : 10:04 PM
অন্যান্য

মেখলিগঞ্জে বিজেপির জনসভা

জিরো পয়েন্ট নিউজ – মৃন্ময় রায়, কোচবিহার, ২৯ জানুয়ারি ২০২১:


আর মাত্র কিছু দিনের অপেক্ষা তারপরেই শুরু হচ্ছে,বিধানসভা নির্বাচন l
আর নির্বাচনে জিতবার জন্যে, ডান, বাম থেকে শুরু করে, সবুজ এবং গেরুয়া সমস্ত, রাজনৈতিক দল, ভোট যুদ্ধে জিতবার জন্যে আসরে নেমে পড়েছে, সে কারণেই ভারতীয় জনতা পার্টির মেখেলিগঞ্জ উত্তর ও দক্ষিণ সদর মণ্ডলের, যৌথ উদ্যোগে মেখেলিগঞ্জ ব্লকের জামালদহে একটি জনসভার আয়োজন করা হলো, এদিনের এই জনসভায়, উপস্থিত ছিলেন, কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ, নিশীথ প্রামানিক, ও মেখেলিগঞ্জ উত্তরসদর মণ্ডল ভারতীয় জনতা যুব মোর্চার সভাপতি, বিশ্বনাথ শীল ও অন্যান্য নেতৃত্ব l

এদিনের এই জনসভায় সাংসদ নিশীথ প্রামানিকের হাত ধরে, ভারতীয় জনতা পার্টিতে যোগদিলেন, তৃনমূলের মেখলিগঞ্জ ব্লক সহ সভাপতি মনোজ রায়,সহ আরো ৫০০ জন তৃনমূল কর্মী৷ এদিনের এই জনসভা প্রসঙ্গে মেখেলিগঞ্জ উত্তর সদর মণ্ডল ভারতীয় জনতা পার্টির সভাপতি বিশ্বনাথ শীল জানান, তৃণমূল দুর্নীতি, আর স্বজনপোষনে ভরা, তাই তৃণমূলে আর কেউ থাকতে চাইছে না l

Related posts

রসুলপুরের জয়যাত্রী সংঘের মানবিক প্রয়াস

E Zero Point

ফিরে দেখাঃ ২০১১-তে আজকের দিনে ২৮ বছর পর ভারতকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন এমএস ধোনি

E Zero Point

মেমারি-২ ব্লক আকালী চন্ডীপুর গ্রামে অন্নসেবা

E Zero Point

মতামত দিন