30/08/2026 : 10:19 PM
অন্যান্য

মেমারি-২ ব্লক আকালী চন্ডীপুর গ্রামে অন্নসেবা

স্বদেশ মজুমদার, মেমারিঃ করোনা ভাইরাসের হাত থেকে নিজেকে বাঁচাতে, অপরকে বাঁচাতে লকডাউনের শর্ত মেনে চলতে গিয়ে গ্রামের গরীব মানুষ ও বাইরে থেকে আসা ক্ষেতমজুররা এক চরম আর্থিক সঙ্কটের মধ্যে পড়েছে। এই সকল গরীব দুঃখী মানুষের অসহায় অবস্থা দেখে, মেমারি-২ ব্লক আকালী চন্ডীপুর গ্রামের যুব সম্প্রদায় এবং স্থানীয় নেতৃত্বের উদ্দ্যোগে গ্রামের লোকজনের সহযোগিতা ও সমর্থনে লকডাউনের শর্ত মেনে গত ১৯ এপ্রিল থেকে ২৪ এপ্রিল প্রতিদিন ৪০০ মানুষকে অন্নসেবা দেওয়া হয়। স্থানীয নেতৃত্ব ইমদাদ আলি খাঁন, সেখ আজগর আলি, কুন্তল মন্ডল, সেখ শুকুর আলি, সেখ নূর হোসেন, সেখ জামসেদ আলি, সেখ স্বপন সহ প্রমুখের কর্মতৎপড়তায় এই সামাজিক কর্ম করে এসেছে গ্রামবাসী।

Related posts

করোনা আতঙ্ক নয়, লাভ! মেমারিতে গ্রেপ্তার দুই অসাধু ব্যবসায়ী

E Zero Point

বর্ধমান মেডিকেল ও ডেন্টাল কলেজের ডাক্তার-সহ সকলের রিপোর্ট নেগেটিভ

E Zero Point

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২১ হাজার টাকা দান করলেন সুরাতের বেঙ্গল ক্লাবের প্রেসিডেন্ট রাকেশ চৌধুরী

E Zero Point

মতামত দিন