26/02/2026 : 8:06 AM
আমার বাংলাউত্তর বঙ্গকোচবিহার

বৌমাকে ধর্ষণের চেষ্টাঃ যৌনাঙ্গ কাটা পড়লো শশুরের

জিরো পয়েন্ট নিউজ – মৃন্ময় রায়, কোচবিহার, ৯ ফেব্রুয়ারি ২০২১:


ছেলের অনুপস্থিতে, নিজের ছেলের বৌকে, ধর্ষণ করতে গিয়ে,যৌনাঙ্গ কাঁটা পড়লো শশুরের l ঘটনাটি ঘটেছে মেখেলিগঞ্জ মহকুমার অন্তর্গত, উঁচুলপুকুড়ি অঞ্চলের দেউতির হাট এলাকায় l জানা গেছে, খুমুরুদ্দিন মোহাম্মদ নামের এক ব্যাক্তি তার ছেলে কর্মসূত্রে কেরালায় থাকে l আর ছেলের এই অনুপস্থিতির সুযোগ কে কাজে লাগিয়ে ,বৌমাকে ধর্ষণের করতে যায় খুমুরুদ্দিন মোহাম্মদ নামের ওই ব্যাক্তি l

ফলে, নিজেকে বাঁচানোর জন্য সেই সময় ব্লেড, শশুরের গোপনঙ্গের ওপর চালিয়ে দেয় নির্যাতিতা ওই গৃহবধু l জানা গেছে,বহুদিন থেকেই খুমুরুদ্দিন মোহাম্মদ নামের ওই ব্যাক্তি তার গৃহবধূকে অত্যন্ত কূ নজরে দেখতেন,এর আগেও তিনি বহুবার একাধিক মহিলার সাথে অবৈধ ভাবে শারীরিক সম্পর্ক করতে গিয়ে ধরা পড়েন l

কিন্তু গ্রামের সালিসি সভায় ছাড় পেয়েযান তিনি l বেশ কয়েক দিন পূর্বে, অভিযুক্ত খুমুরুদ্দিন মোহাম্মদ নামের ওই ব্যাক্তি তার, বৌমাকে তার সাথে যৌনতা করবার সরাসরি প্রস্তাব দেন বলেও অভিযোগ l এমনকি তার সাথে যৌনসম্পর্ক স্থাপন না করলে গৃহবধূর স্বামী ও তার দাদাকে প্রাণে মারার হুমকিও দেন বলে খবর l আর এই ঘটনার কথা চাউর হতেই চঞ্চল্য ছড়িয়ে পরে গোটা এলাকায় l আর এই ঘটনায় মেখেলিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় l অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে মেখেলিগঞ্জ থানার পুলিশ l

Related posts

গণধোলাই- এ হত্যায় সরব বামপন্থীরা

E Zero Point

কৃষিবিল ও হাতরস গণধর্ষণ কান্ডের প্রতিবাদে তৃণমূলের মহামিছিল মেমারিতে

E Zero Point

জামালপুরে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে জখম দুই

E Zero Point

মতামত দিন