22/04/2026 : 8:57 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

লাগামহীন বিদ্যুৎ বিলের মাশুল বৃদ্ধির প্রতিবাদে বিজেপির ডেপুটেশন মেমারিতে

সত্যনারায়ন সিকদার, মেমারি, ২৪ জুলাই:


লাগামহীন বিদ্যুৎ বিলের মাশুল বৃদ্ধির প্রতিবাদে রাজ্যজুড়ে ইলেকট্রিক অফিস ঘেরাও করল বিজেপি | আজ মেমারি ১নং ব্লকের ইলেকট্রিক অফিস গেটের সামনে বিক্ষোভ দেখালো বিজেপি কর্মীরা | এদিনের আন্দোলনে নেতৃত্ব দেন বিজেপি রাজ্য কমিটির সদস্য ভীষ্মদেব ভট্টাচার্য্য | বর্ধিত বিদ্যুৎ বিল প্রত্যাহার না করলে আরো বড় আন্দোলনে নামার হুমকি বিজেপি নেতৃত্বের। পাশাপাশি তিন মাসের বিদ্যুতের বিল মুকুব সহ প্রতি ইউনিটে দাম কমানোর দাবিতে গোটা রাজ্যের অন্যান্য জায়গার মতোই মেমারীতেও বিদ্যুৎ অফিসের সামনে বিক্ষোভ কর্মসুচী পালন করে বিজেপি |
বিক্ষোভ কর্মসূচি শেষে বিজেপি কয়েকজন নেতা নেত্রী বিদ্যুৎ অফিসের সেকশান ম্যানেজারের সঙ্গে দেখা করে তারা একটি স্মারকলিপি প্রদান করেন |

Related posts

মেমারি শহর ও ব্লক তৃণমূল যুব কংগ্রেসের কর্মী সম্মেলন

E Zero Point

মাঠ থেকে ভিন রাজ্যের শ্রমিকের মৃতদেহ ভাতারে চাঞ্চল্য

E Zero Point

২ ঘণ্টায় বৈঠকে বরফ কি গলেছে? গেরুয়া শিবির এখনও আশাবাদী

E Zero Point

মতামত দিন