30/08/2026 : 5:25 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

বর্ধমানে আমফান পরবর্তী পরিস্থিতিতে পর্যালোচনায় প্রশাসনিক বৈঠক

নিজস্ব সংবাদদাতা, বর্ধমানঃ জেলায় আমফান পরবর্তী পরিস্থিতিতে কাজের গতি বাড়াতে ম্যারাথন বৈঠক পূর্ব বর্ধমান জেলা পরিষদে। বৈঠকে উপস্থিত রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, সহ সভাধিপতি দেবু টুডু, পূর্ত কর্মাধ্যক্ষ উত্তম সেনগুপ্ত, জেলার তেইশটি পঞ্চায়েত সমিতির সভাপতিগন সহ জেলা ও ব্লক স্তরের ইঞ্জিনিয়াররা। জেলার বিভিন্ন পঞ্চায়েত এলাকায় কোথাও খারাপ রাস্তাঘাট বা কালভার্ট আছে কিনা এবং থাকলেও কিভাবে দ্রুত সেগুলি মেরামত করা যাবে এগুলির উপর বিশেষ জোর দেওয়া হয় এই বৈঠকে। পূর্ব বর্ধমান জেলা পরিষদের পূর্ত দপ্তরের কাজের পর্যালোচনা করতেই এই বৈঠক বলে জানান মন্ত্রী স্বপন দেবনাথ।

Related posts

কাটোয়া পৌরসভার পৌরপ্রশাসকের অফিসে ডেপুটেশন

E Zero Point

পূর্ব বর্ধমানে করোনা সংক্রমণ একদিনে ২২১, পরিস্থিতি উদ্বেগজনক

E Zero Point

গুসকরায় তৃণমূল বিধায়ক অভেদানন্দ থান্ডার এর ত্রাণ বিলি

E Zero Point

মতামত দিন